24 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

ইরান ইসরাইল উত্তেজনা, ইরাকে হামলার অভিযোগ নাকচ যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক: ইরান ইসরাইল উত্তেজনার মধ্যেই এবার ইরাকের ইরানপন্থি রাষ্ট্রায়ত্ত প্যারা মিলিশিয়া বাহিনীর সেনাঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। অভিযোগের তীর যুক্তরাষ্ট্রের দিকে। তবে তা নাকচ করে দিয়েছে দেশটি।

এক টুইটবার্তায় দেশটির সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরাকে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে বলে দাবি করা প্রতিবেদন সম্পর্কে আমরা অবগত। এসব প্রতিবেদন সত্য নয়। যুক্তরাষ্ট্র ইরাকে কোনো বিমান হামলা চালায়নি।

বাগদাদের দক্ষিণে পপুলার মোবিলাইজেশন ফোর্সেস নামক ইরানপন্থি প্যারা মিলিশিয়া বাহিনীর একটি সামরিক ঘাঁটিতে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ওই বাহিনীর অন্তত তিন সদস্য আহত হয়েছেন। খবর আল-জাজিরার

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানান ইরাকের নিরাপত্তা কমিটির সদস্য মুহান্নাদ আল-আনাজি।

পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বাহিনীটি ইরানপন্থি, যেটি মূলত একাধিক শিয়া সশস্ত্র গোষ্ঠী নিয়ে গঠিত। শনিবার ভোরে প্রকাশিত বিবৃতিতে আনাজি জানান, এ বাহিনীর সামরিক ঘাঁটিতে পাঁচটি বিস্ফোরণ ঘটেছে।

তবে পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এক বিবৃতিতে জানিয়েছে, ব্যাবিলন গভর্নরেটের উত্তরে হাইওয়েতে আল-মাশরু জেলার কালসু সামরিক ঘাঁটিতে পপুলার মোবিলাইজেশন ফোর্সের সদর দপ্তরে একটি বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের ফলে বস্তুগত ক্ষয়ক্ষতি ও আহত হয়েছে। ঘটনার তদন্তের জন্য একটি তদন্ত দল ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিক তদন্ত শেষ হলে এ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

ইরাকে ইরানপন্থি প্যারা মিলিশিয়া বাহিনীর সামরিক ঘাঁটিতে হামলার কথা অস্বীকার করেছে ইসরাইল। এক ইসরাইলি কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় ইরাকে বিস্ফোরণের সঙ্গে ইসরাইলের কোনো সম্পৃক্ততা নেই, অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্রও ইরাকে কোনো হামলা চালায়নি।

ইসরাইলে ইরানের হামলার জবাবে শুক্রবার ইরানের ইসফাহানে একটি সামরিক ঘাঁটিতে ইসরাইলের হামলার একদিন পর ইরাকের রাজধানী বাগদাদের কাছে ইরানপন্থি মিলিশিয়া বাহিনীর ওপর হামলা ও এই বিস্ফোরণের ঘটনা ঘটল।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌আকভান, যেসব জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা

0
ভারতের ওডিশা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে প্রবল ঘূর্ণিঝড় আকভান। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে ওডিশার গোপালপুরের কাছে ঘূর্ণিঝড়টি স্থলভাগে আছড়ে পড়তে পারে। শক্তি কিছুটা কমিয়ে...

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম জন্মদিন আজ তারেক রহমানের

0
একসময় ছিলেন বিরোধী দলের রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ। পেরিয়েছেন কারাবাস, রাজনৈতিক প্রতিকূলতা ও দীর্ঘ নির্বাসিত জীবন। দেশের বাইরে থেকেও সামলেছেন দলের নেতৃত্ব। অবশেষে দীর্ঘ ১৭...

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে

0
রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমারকে বাধ্য করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা এবং গণহত্যা...

এক ফোঁটা রক্ত, ৯০০ কোটি ডলারের প্রতারণা

0
মাত্র এক ফোঁটা রক্ত দিয়েই শনাক্ত করা যাবে শরীরের শত শত রোগ ও স্বাস্থ্যগত সমস্যা। লাগবে না প্রচলিত পদ্ধতির মতো একাধিক পরীক্ষার জন্য বড়...

দুর্ঘটনাস্থলে গিয়ে দেখেন আহত ব্যক্তি নিজের ছেলে

0
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজে অংশ নিতে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন এক প্যারামেডিক। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন, গুরুতর আহত ব্যক্তি আর...