23 C
Dhaka
শনিবার, নভেম্বর ২১, ২০২৬

ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিলেন খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ফাইল ছবি 

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে সরাসরি হামলা চালানোর নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউইয়র্ক টাইমস এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দুই সদস্যসহ দেশটির তিনজন সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার (৩১ জুলাই) হানিয়াকে হত্যার পরপরই ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের জরুরি বৈঠকে আয়াতুল্লাহ খামেনি এই নির্দেশ দেন।

ইরান ও হামাস হানিয়াকে হত্যার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে আসছে। তবে ইরানের নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে এসে হত্যাকাণ্ডের শিকার হওয়া ইসমাইল হানিয়ার মৃত্যুর সঙ্গে ইসরায়েলের সম্পৃক্ততা আছে কিনা, সে বিষয়ে স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি ইহুদি রাষ্ট্রটি। ইসরায়েল গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধে জড়িয়ে আছে।

নিউইয়র্ক টাইমসের তথ্য অনুসারে, বিদেশে শত্রুকে হত্যার দীর্ঘ ইতিহাস রয়েছে ইসরায়েলের, এর মধ্যে ইরানি পরমাণু বিজ্ঞানী থেকে শুরু করে সামরিক কমান্ডারও রয়েছেন।

গত ১০ মাস ধরে গাজায় যুদ্ধ চললেও ইরান এক্ষেত্রে ভারসাম্য আনার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এই অঞ্চলে তার মিত্রদের মাধ্যম সরাসরি হামলা চালিয়ে এবং পরোক্ষ যুদ্ধের মাধ্যমে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করে আসছিল দেশটি। তবে দেশ দুটি সর্বাত্মক যুদ্ধ এড়িয়ে আসছিল।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

সশস্ত্র বাহিনী দিবসের বাণীতে জিয়াউর রহমানকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী

0
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। এটিও সশস্ত্র বাহিনীর ইতিহাসে অনন্য, গৌরবময় ও ঐতিহাসিক...

ভালোবাসার টানে চীন থেকে লক্ষ্মীপুরে এক যুবক, ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে

0
ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন ফাং ওয়েনজুন নামে এক যুবক। লক্ষ্মীপুরের তরুণী সুমাইয়া আক্তারকে জীবনসঙ্গী করার উদ্দেশ্যে তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম...

ঢাকাসহ দেশের ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস

0
ঢাকাসহ দেশের ১২টি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

আজ সশস্ত্র বাহিনী দিবস: প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ

0
একসময় যুদ্ধের ময়দানে বিজয় নির্ধারিত হতো সৈন্যসংখ্যা, অস্ত্রের শক্তি, গোলাবারুদ ও সামরিক কৌশলের ওপর। সময়ের সঙ্গে বদলে গেছে সেই সমীকরণ। আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোনের ঝাঁক,...

স্থগিত হলো তাকি উসমানির বাংলাদেশ সফর

0
পাকিস্তানের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানির নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাঝুঁকি বিবেচনায় তাঁর...