28.8 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

এইচএসসির খাতা চ্যালেঞ্জে এবার নম্বর কমবে না, পরের বছর কী হবে?

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অসন্তুষ্ট শিক্ষার্থীদের খাতা পুনর্নিরীক্ষণের আবেদনে এবার প্রাপ্ত নম্বর কমানো হবে না। তবে কোনো শিক্ষার্থী অতিরিক্ত নম্বর পাওয়ার যোগ্য হলে তা যোগ করা হবে। চলতি বছরের জন্য শিক্ষার্থীদের এ বিশেষ ছাড় দিয়েছে শিক্ষা বোর্ড। আগামী বছর থেকে খাতা চ্যালেঞ্জে নম্বর কমতেও পারে, আবার বাড়তেও পারে।

বুধবার (৪ নভেম্বর) দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি বলেন, নতুন পদ্ধতিতে সরকারের নির্বাহী আদেশে এ কার্যক্রম চলছে। পরের বছর থেকে নম্বর কমতেও পারে, আবার বাড়তেও পারে। শুধু এ বছরের জন্য নম্বর কমবে না। যৌক্তিক কারণে নম্বর বাড়তে পারে।

প্রসঙ্গত, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এ পরীক্ষায় মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে ফেল করেছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। মোট পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। অর্থাৎ, গত বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।

খাতা চ্যালেঞ্জের আবেদন করবেন যেভাবে

খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করতে শিক্ষার্থীদের https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে নির্ধারিত স্থানে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে বোর্ডের নাম নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।

এরপর মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হলে ওই নম্বরে এসএমএস পাঠানো হবে। পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের জন্য সংশ্লিষ্ট বিষয় নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।

প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি দিতে হবে। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। পরবর্তী স্ক্রিনে প্রদেয় ফির পরিমাণ দেখা যাবে। বিকাশ, নগদ, ডাচ্-বাংলা ব্যাংকের রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপ ওয়েবসাইটের ‘হেল্প’ বাটনে পাওয়া যাবে।

ফি পরিশোধের পর আবেদন পোর্টালে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। ফি পরিশোধ করে একবার আবেদন জমা দেওয়ার পর আরও বিষয় যুক্ত করতে চাইলে একইভাবে আবেদন করা যাবে। তবে এ ক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

ফি পরিশোধের আগে আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো প্রত্যাহার করে নতুন করে বিষয় নির্বাচন করা যাবে। তবে একবার ফি জমা দেওয়ার পর আবেদন করা বিষয়গুলো আর বাতিল করা যাবে না। কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না। এ ছাড়া ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে? লার্নার, স্মার্ট কার্ড, নবায়ন ও সব খরচের বিস্তারিত

0
বাংলাদেশে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি কিংবা পেশাগত প্রয়োজনে বাস-ট্রাক চালাতে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। কিন্তু নতুন করে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে কত টাকা খরচ...

শীতের পাশাপাশি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, যা বলছে আবহাওয়া অফিস

0
শীতের মৌসুমে কয়েক দফা শৈত্যপ্রবাহের পাশাপাশি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাসে দেশে ৪ থেকে...

টেস্ট ক্রিকেটে বিরল কীর্তি, নতুন উচ্চতায় হাসান মাহমুদ

0
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন পেসার হাসান মাহমুদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্টে দুর্দান্ত বোলিং করে বাংলাদেশের পেসারদের মধ্যে সর্বোচ্চ পাঁচ উইকেট নেওয়ার...

হঠাৎ দেশবাসীর জন্য বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

0
তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষ অর্থায়ন কর্মসূচি ‘উদ্যোগ’-এর আওতায় ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে কয়েকটি চক্র। বিকাশসহ বিভিন্ন...

টানা তিন দফা বৃদ্ধির পর কমল স্বর্ণের দাম

0
টানা তিন দফায় দাম বাড়ানোর পর দেশের বাজারে এবার কমেছে সোনার দাম। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছে...