27 C
Dhaka
সোমবার, অক্টোবর ৫, ২০২৬

এক্সে এবার কৃত্রিম ছবিও তৈরি করা যাবে

গ্রোক চ্যাটবট ব্যবহার করে দ্রুত কৃত্রিম ছবি তৈরি করা যাবে এক্সেরয়টার্স

বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যাটবট কাজে লাগিয়ে বার্তা লেখা ও কনটেন্ট (আধেয়) তৈরির পাশাপাশি কৃত্রিম ছবি তৈরি করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন অনেকে। তাই এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারীদের দ্রুত কৃত্রিম ছবি তৈরির সুযোগ দিতে নিজেদের ‘গ্রোক’ চ্যাটবটের নতুন দুটি সংস্করণ উন্মুক্ত করেছে ইলন মাস্কের মালিকানাধীন এক্সএআই। ‘গ্রোক ২’ ও ‘গ্রোক ২ মিনি’ নামের বেটা সংস্করণ দুটি ব্যবহার করে লিখিত প্রম্পট থেকে দ্রুত কৃত্রিম ছবি তৈরি করা যাবে। এর ফলে অন্য কোনো প্রতিষ্ঠানের চ্যাটবট ব্যবহার না করে নিজেদের ইচ্ছামতো কৃত্রিম ছবি এক্সে পোস্ট করতে পারবেন ব্যবহারকারীরা।

 

এক ব্লগ বার্তায় এক্সএআই জানিয়েছে, প্রাথমিকভাবে এক্সের প্রিমিয়াম ও প্রিমিয়াম প্লাস ব্যবহারকারীরা গ্রোক চ্যাটবট ব্যবহার করে কৃত্রিম ছবি তৈরি করে সরাসরি এক্সে প্রকাশ করতে পারবেন। দুটি সংস্করণেই সহজে বার্তা ও কোড লেখার পাশাপাশি বিভিন্ন কাজে উন্নত অভিজ্ঞতা পাওয়া যাবে। আগামী মাসে এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের জন্যও সংস্করণ দুটি ব্যবহারের সুযোগ চালু হতে পারে।

গ্রোক চ্যাটবট তৈরির জন্য গত বছরের জুলাই মাসে ‘এক্সএআই’ চালু করেন ইলন মাস্ক। ডিপমাইন্ড, ওপেনএআই, গুগল রিসার্চ, মাইক্রোসফট রিসার্চ ও টেসলার সাবেক কর্মীদের নিয়ে গড়া এক্সএআইয়ের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। প্রতিষ্ঠানটির তৈরি গ্রোক চ্যাটবট ব্যবহার করে দ্রুত বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পারেন এক্স ব্যবহারকারীরা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...