27 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

এক গ্রুপেই যুক্ত করা যাবে ১,৫০০ সদস্য, নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ গ্রুপে সদস্য যুক্ত করার সীমা বাড়িয়ে ১ হাজার ৫০০ করার উদ্যোগ নিয়েছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটি। নতুন এ সুবিধা চালু হলে অ্যাডমিনরা আলাদা গ্রুপ তৈরি না করেই একই গ্রুপে আরও বেশি মানুষকে যুক্ত করতে পারবেন।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন আপডেট নিয়ে কাজ করা ওয়েবসাইট ‘ডব্লিউএবেটাইনফো’ এ তথ্য জানিয়েছে। তাদের তথ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে সুবিধাটি চালু করা হচ্ছে। তবে কবে নাগাদ সব ব্যবহারকারীর অ্যাকাউন্টে এটি পৌঁছাবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।

নতুন সুবিধাটি বড় পরিসরের যোগাযোগের ক্ষেত্রে কাজে আসতে পারে। স্কুলের অভিভাবক গ্রুপ, আবাসিক এলাকা কিংবা কর্মক্ষেত্রে দৈনন্দিন তথ্য আদান-প্রদানের জন্য একটি গ্রুপেই বেশি সদস্য রাখা যাবে। ফলে একাধিক গ্রুপে সদস্য ভাগ করে দেওয়ার প্রয়োজন কমবে।

এ ছাড়া প্রবাসী সংগঠন, ধর্মীয় কমিউনিটি, স্বেচ্ছাসেবক দল ও স্পোর্টস ক্লাবের মতো বড় সংগঠনগুলোও সুবিধাটি কাজে লাগাতে পারবে। বিশেষ করে বিভিন্ন আয়োজনের তথ্য দ্রুত অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়া সহজ হবে।

কারা পাচ্ছেন ১ হাজার ৫০০ সদস্যের সুবিধা?

ডব্লিউএবেটাইনফোর তথ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েড ও আইফোনের সাম্প্রতিক সংস্করণ ব্যবহারকারীদের মধ্যে কিছুজন ইতিমধ্যে বাড়তি সদস্য যুক্ত করার সুবিধা পাচ্ছেন। তবে ধাপে ধাপে চালু হওয়ায় অনেক ব্যবহারকারীর অ্যাকাউন্টে এখনো আগের ১ হাজার ২৪ সদস্যের সীমাই রয়েছে।

কবে নাগাদ সুবিধাটি সবার জন্য চালু হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তারিখ জানানো হয়নি। এমনকি হোয়াটসঅ্যাপের অফিশিয়াল হেল্প সেন্টারেও এখনো গ্রুপের সর্বোচ্চ সদস্যসংখ্যা ১ হাজার ২৪ দেখানো হচ্ছে।

পুরোনো গ্রুপেও যুক্ত করা যাবে নতুন সদস্য

নতুন সুবিধা চালু হলে অ্যাডমিনদের নতুন করে গ্রুপ তৈরি করতে হবে না কিংবা কোনো সেটিংস পরিবর্তন করতে হবে না। অ্যাডমিনের অ্যাকাউন্টে সুবিধাটি চালু হলে বিদ্যমান গ্রুপেই সর্বোচ্চ ১ হাজার ৫০০ সদস্য যুক্ত করা যাবে। অর্থাৎ আগের সীমার তুলনায় প্রতিটি গ্রুপে আরও ৪৭৬ জন সদস্য যুক্ত করার সুযোগ তৈরি হবে।

হোয়াটসঅ্যাপ কমিউনিটির ভেতরের আলাদা চ্যাটগুলোর ক্ষেত্রেও বর্ধিত সদস্যসীমা প্রযোজ্য হবে। তবে কমিউনিটির মূল অ্যানাউন্সমেন্ট বা ঘোষণা গ্রুপের সদস্যসীমা আগের মতোই ২ হাজার থাকছে।

আপনার অ্যাকাউন্টে আপডেট এসেছে কি না বুঝবেন যেভাবে

আপনি অ্যাডমিন এমন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলুন। এরপর গ্রুপের নামে ট্যাপ করে সদস্য যুক্ত করার ‘অ্যাড পার্টিসিপ্যান্টস’ অপশনে যান। সেখানে ১ হাজার ২৪ জনের বেশি সদস্য যুক্ত করার সুযোগ থাকলে বুঝবেন, আপনার অ্যাকাউন্টে নতুন সুবিধাটি চালু হয়েছে। আর সুযোগটি না থাকলে আপনার অ্যাকাউন্টে আপডেট পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করতে হবে।

উল্লেখ্য, ২০২২ সালে হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটের সদস্যসীমা ৫১২ থেকে বাড়িয়ে ১ হাজার ২৪ করেছিল। এবার তা আরও বাড়িয়ে ১ হাজার ৫০০ করার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

বাংলাদেশে নতুন Suzuki Dzire আনল উত্তরা মোটরস থাকছে ৬ এয়ারব্যাগ

0
বাংলাদেশের গাড়ির বাজারে নতুন প্রজন্মের সুজুকি ডিজায়ার এনেছে উত্তরা মোটরস লিমিটেড। আধুনিক নকশা, উন্নত প্রযুক্তি ও আরামদায়ক অভ্যন্তরীণ পরিবেশের সমন্বয়ে তৈরি এই সেডান গাড়িটি...

পুরনো সিমে কি 5G ইন্টারনেট চালানো সম্ভব? নতুন সিম লাগবে কি না জেনে নিন

0
বাংলাদেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারে নতুন সম্ভাবনা তৈরি করেছে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক বা 5G। দ্রুতগতির ইন্টারনেট, কম লেটেন্সি এবং উন্নত নেটওয়ার্ক সক্ষমতার কারণে প্রযুক্তিটি নিয়ে...

বৃত্তির সুযোগসহ ইউরোপে মাস্টার্স, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

0
ইউরোপের চার দেশের চারটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে আন্তর্জাতিক যৌথ মাস্টার্স প্রোগ্রাম ‘গ্লোবাল মাইন্ডস’। দুই বছর মেয়াদি এ প্রোগ্রামে সামাজিক ও সাংস্কৃতিক মনোবিজ্ঞান, বৈচিত্র্য,...

মাত্র ১৫০ টাকায় ৩০ দিনের আনলিমিটেড ইন্টারনেট,গ্রামে পৌঁছে যাচ্ছে স্বাধীন WiFi সেবা

0
বাংলাদেশে ইন্টারনেট এখন আর বিলাসী কোনো প্রযুক্তি নয়, বরং দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশে পরিণত হয়েছে। শিক্ষা, চিকিৎসা, চাকরি, ব্যবসা—সব ক্ষেত্রেই দ্রুত ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট...

চীনে সম্পূর্ণ বিনা মূল্যে মাস্টার্সের সুযোগ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

0
চীনের পেকিং বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে মাস্টার্স করার সুযোগ দিচ্ছে ইয়েনচিং একাডেমি। ২০২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইয়েনচিং একাডেমি ফেলোশিপ ঘোষণা করা হয়েছে। এ ফেলোশিপে...