27 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

এক দিনের ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

দেশের বাজারে আরও এক দফা বেড়েছে সোনার দাম। এবারের দফায় সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৫০ টাকা। এ নিয়ে টানা দুই দফায় মূল্যবান হলুদ ধাতুটির দাম ভরিতে সর্বোচ্চ বাড়ল ২ হাজার ১০০ টাকা।

এতে ভ্যাটসহ এখন ভালো মানের এক ভরি সোনার গহনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা।

শুক্রবার (২৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার এই নতুন দর নির্ধারণের কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে নতুন এই দর।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা।

এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৯৯২ টাকা বাড়িয়ে ১ লাখ ৯০ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৮৭৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ৭০০ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকারি ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে; তাই গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী ক্রেতাদের মজুরি পরিশোধ করতে হবে।

এছাড়া মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে; তবে এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।

এদিকে আগের দিন ২৬ নভেম্বরও সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা বাড়ায় বাজুস। এতে ভ্যাটসহ ওইদিন ২২ ক্যারেটের সোনার দাম দাঁড়ায় ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম দাঁড়ায় ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম দাঁড়ায়য ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম দাঁড়ায় ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকা।

এর আগে ২৫ নভেম্বর কমানো হয় ভরি প্রতি সোনার দাম কমানো হয় ২ হাজার ৮৫৮ টাকা। তবে, ২৪ নভেম্বর ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা এবং ২৩ নভেম্বর ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়। তার আগে টানা ৯ দফায় সর্বোচ্চ ৩৪ হাজার ৭০০ টাকা কমানো হয় মূল্যবান হলুদ ধাতুটির দাম।

সব মিলিতে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪৭ বার সোনার দাম সমন্বয় করলো বাজুস। এর মধ্যে ৬৯ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৭ দফায় কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়েছিল।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

সারাদেশে তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

0
দেশে শীতের আমেজ বাড়তে শুরু করেছে। বিভিন্ন অঞ্চলে কমছে তাপমাত্রা। শুক্রবার (২৭ নভেম্বর) সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ...

দুইবার ইনজেকশনেই এইচআইভি প্রতিরোধ, নতুন ওষুধে আশার আলো

0
এইচআইভি সংক্রমণ প্রতিরোধে নতুন সম্ভাবনা তৈরি করেছে লেনাক্যাপাভির নামের একটি ওষুধ। বছরে মাত্র দুইবার ইনজেকশন নিলেই এইচআইভি সংক্রমণের ঝুঁকি প্রায় পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব...

২৭ হাজার অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট যাচাইয়ের আওতায় আনছে এনবিআর

0
অনলাইনভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আনুষ্ঠানিক কর কাঠামোর আওতায় আনতে প্রায় ২৭ হাজার ই-কমার্স প্রতিষ্ঠানকে ভ্যাট যাচাইয়ের জন্য চিহ্নিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চিহ্নিত প্রতিষ্ঠানগুলোর...

ফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহে নতুন নির্দেশনা

0
সারা দেশে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় খানা তথ্য সংগ্রহ কার্যক্রম আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। এ কার্যক্রমে তথ্যের মান...

জুমার দিনে কোন আমল করলে মিলবে বিশেষ সওয়াব?

0
শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ একটি দিন। ইসলামে এ দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে উল্লেখ করা হয়েছে। জুমার নামাজ আদায়ের পাশাপাশি এদিন রয়েছে বেশ...