22 C
Dhaka
রবিবার, নভেম্বর ১৫, ২০২৬

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার, ৮০ শতাংশ নারী: জুবাইদা রহমান

দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, যার ৮০ শতাংশই নারী। রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট চিকিৎসক জুবাইদা রহমান।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের (আইদেশি) এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

অনুষ্ঠানে জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অবহেলার কারণে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো যথাযথভাবে গুরুত্ব পায়নি। এর ফলে বাংলাদেশের ৯০ হাজারেরও বেশি গ্রামের লাখ লাখ নারী এমন বিভিন্ন রোগে ভুগছেন, যেগুলো সহজেই প্রতিরোধ করা সম্ভব।

তিনি বলেন, এ পরিস্থিতি পরিবর্তনে বর্তমান সরকার রোগ প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। এর অংশ হিসেবে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। নিয়োগপ্রাপ্তদের ৮০ শতাংশই নারী। তাঁরা রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও এ বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান মানুষের কাছে পৌঁছে দিতে সহায়তা করবেন।

জুবাইদা রহমান আরও বলেন, রোগ প্রতিরোধের জ্ঞান মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং আস্থার প্রয়োজন। গত ১২ বছর ধরে আইদেশি এ কাজই করে যাচ্ছে।

তরুণ বিজ্ঞানীদের উদ্দেশে তিনি বলেন, কাজের ধীরগতির কারণে তাঁরা হয়তো কিছুটা হতাশ হতে পারেন। তবে তাঁদের মনে রাখা উচিত, তাঁদের গবেষণা ও কাজ অসংখ্য মানুষকে সুস্থ জীবনযাপনে সহায়তা করছে। এ বিষয়টি তাঁদের জন্য গর্বের।

এ সময় আইদেশির প্রতিষ্ঠাতা ও প্রধান ফেরদৌসী কাদরীসহ প্রতিষ্ঠানটির বিজ্ঞানী ও কর্মীদের আন্তরিক প্রশংসা এবং অভিনন্দন জানান জুবাইদা রহমান।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

স্বপ্নভঙ্গ বাংলাদেশের, ফাইনালের টিকিট পেল পাকিস্তান

0
২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। শনিবার (১৪ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নিয়ে...

মিসর, পাকিস্তান ও সৌদি আরবে শর্তহীন সামরিক সহায়তার বিরোধিতা এল-সায়েদের

0
যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে মিসর, পাকিস্তান ও সৌদি আরবকে শর্তহীন সামরিক সহায়তা দেওয়ার বিরোধিতা করেছেন মিশিগান থেকে নির্বাচিত সিনেটর আবদুল এল-সায়েদ। তাঁর মতে, আন্তর্জাতিক আইন...

সৌদি স্থাপনা ও ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

0
সৌদি আরবের রাজধানী রিয়াদের জ্বালানি স্থাপনা এবং ইয়েমেনের লাহিজ প্রদেশে সৌদি সমর্থিত সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। লাহিজে সেনাসমাবেশ...

সৌদি স্থাপনা ও ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

0
সৌদি আরবের রাজধানী রিয়াদের জ্বালানি স্থাপনা এবং ইয়েমেনের লাহিজ প্রদেশে সৌদি সমর্থিত সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। লাহিজে সেনাসমাবেশ...

৩০ বছরের আগেই বিলিয়নিয়ার, ফোর্বসের তালিকায় তরুণ ধনকুবের কারা?

0
মাত্র ২০ থেকে ২২ বছর বয়সেই শতকোটি ডলারের সম্পদের মালিক হয়েছেন বিশ্বের একদল তরুণ। কেউ পারিবারিক ব্যবসার উত্তরাধিকারী, আবার কেউ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান...