23 C
Dhaka
শনিবার, নভেম্বর ২১, ২০২৬

এবার ট্রাম্পের সমাবেশ থেকে অস্ত্রধারী গ্রেফতার

ক্যালিফোর্নিয়ার কোচেল্লায় রিপাবলিকান প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসভা থেকে শনিবার অস্ত্রধারী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই ব্যক্তির কাছ থেকে একটি শটগান, একটি গুলিভর্তি হ্যান্ডগান, গোলাবারুদ ও একাধিক জাল পাসপোর্ট জব্দ করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মার্কিন বার্তাসংস্থা এসোসিয়েট প্রেস (এপি)।

সিক্রেট সার্ভিস বলেছে, যে তারা গ্রেফতারের বিষয়ে সচেতন ছিল এবং শনিবার ঘটে যাওয়া ঘটনার সময় ট্রাম্প বা সমাবেশে অংশগ্রহণকারীরা কেউই কোনো বিপদে পড়েনি।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, তবে ওইদিনই পাঁচ হাজার মার্কিন ডলার মুচলেকায় সন্দেহভাজন ওই ব্যক্তির জামিন মঞ্জুর করা হয়। ২০২৫ সালের ২ জানুয়ারি তার আদালতে হাজির হওয়ার কথা রয়েছে।

রোববার এক সংবাদ সমেলনে রিভারসাইড কাউন্টি শেরিফ চ্যাড বিয়ানকো বলেছেন, ‘সন্দেহভাজন (৪৯) ব্যক্তি লাস ভেগাসের বাসিন্দা।  লোকটি একটি অনিবন্ধিত কালো এসইউভি চালাচ্ছিলেন। তাকে জনসভার বাইরের একটি নিরাপত্তা চৌকিতে থামানো হয়।

তিনি আরও বলেন, ‘পরে নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেন ওই ব্যক্তি। কিন্তু তার অসংলগ্ন কথাবার্তা ও গাড়ির অভ্যন্তরের অগোছালো অবস্থা দেখে তল্লাশি শুরু করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।  তখনই অস্ত্র-গোলাবারুদ, একাধিক জাল পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স খুঁজে পান তারা’।

এর আগে পেনসিলভানিয়ায় ট্রাম্পের নির্বাচনি সমাবেশে গুলিবর্ষণের মাধ্যমে প্রথমবার তাকে হত্যাচেষ্টার ঘটনা ঘটে। যদিও গুলি সেসময় ট্রাম্পের কানে লাগে।  এরপরে ফ্লোরিডায় ট্রাম্পের ওপর দ্বিতীয়বার হামলার চেষ্টা করা হয়।  যদিও এবার ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোঁড়া বা আহত করার ঘটনা ঘটেনি।  তবে জনসভাস্থল থেকে অস্ত্রসহ গ্রেফতার হওয়া ওই সন্দেহভাজনের কার্যকলাপকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না’।

শেরিফ সাংবাদিকদের বলেন, ‘আপনি যদি এখনই আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে বলব— আমাদের ডেপুটিরা সম্ভবত (ট্রাম্পকে) তৃতীয়বারের মতো হত্যার চেষ্টাকে প্রতিরোধ করেছে’।

এদিকে গ্রেফতারের বিষয়ে অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সির মন্তব্যের অনুরোধে ট্রাম্পের প্রচারণা শিবির তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

সশস্ত্র বাহিনী দিবসের বাণীতে জিয়াউর রহমানকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী

0
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। এটিও সশস্ত্র বাহিনীর ইতিহাসে অনন্য, গৌরবময় ও ঐতিহাসিক...

ভালোবাসার টানে চীন থেকে লক্ষ্মীপুরে এক যুবক, ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে

0
ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন ফাং ওয়েনজুন নামে এক যুবক। লক্ষ্মীপুরের তরুণী সুমাইয়া আক্তারকে জীবনসঙ্গী করার উদ্দেশ্যে তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম...

ঢাকাসহ দেশের ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস

0
ঢাকাসহ দেশের ১২টি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

আজ সশস্ত্র বাহিনী দিবস: প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ

0
একসময় যুদ্ধের ময়দানে বিজয় নির্ধারিত হতো সৈন্যসংখ্যা, অস্ত্রের শক্তি, গোলাবারুদ ও সামরিক কৌশলের ওপর। সময়ের সঙ্গে বদলে গেছে সেই সমীকরণ। আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোনের ঝাঁক,...

স্থগিত হলো তাকি উসমানির বাংলাদেশ সফর

0
পাকিস্তানের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানির নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাঝুঁকি বিবেচনায় তাঁর...