23 C
Dhaka
রবিবার, নভেম্বর ২২, ২০২৬

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। দিবসটি বাঙালি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর (তৎকালীন কুষ্টিয়া জেলার বৈদ্যনাথতলা) আম্রকাননে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে স্বাধীন বাংলাদেশের সরকার ঘোষণা ও শপথ গ্রহণ করা হয়।

প্রতিবছর দিবসটি কেন্দ্রীয়ভাবে মুজিবনগরে পালিত হয়ে আসছে। এবারও ব্যাপক কর্মসূচির মাধ্যমে দিনটি মুজিবনগরসহ সারাদেশে পালিত হবে।

এর মাধ্যমে ত্রিশ লাখ শহীদের রক্ত আর হাজার হাজার মা-বোনের ইজ্জত এবং কোটি জনতার আত্মত্যাগের সুমহান ঐতিহ্য সৃষ্টি করে ৯ মাস বীরত্বপূর্ণ সশস্ত্র মুক্তি সংগ্রামের মধ্যে দিয়ে রচিত হয়েছিলো স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

মুজিবনগর আম্রকাননের যে স্থানটিতে স্বাধীন বাংলাদেশ সরকার ঘোষণা ও শপথ গ্রহণ হয় সেই স্থানে ১৯৮৭ সালে গড়ে ওঠে স্মৃতিসৌধ। যা বর্তমানে মুজিবনগর স্মৃতিসৌধ নামে বাংলাদেশসহ সারা বিশ্বে বিশেষভাবে পরিচিত।

১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর আম্রকাননে বাংলা, বিহার ও উড়িষ্যার স্বাধীনতা সূর্য অস্ত যায়। এর প্রায় ২১৪ বছর পর ১৯৭১ সালের ১৭ এপ্রিল আবার সেই তৎকালীন প্রাচীন ভারতের নদীয়া জেলার আর এক অংশে বর্তমানে মেহেরপুরের মুজিবনগর আম্রকাননে স্বগর্বে আত্মপ্রকাশ করে বাংলাদেশের স্বাধীনতা সূর্য। এর পর ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে অনেক ত্যাগের বিনিময়ে ওই বছরের ১৬ ডিসেম্বর বাঙালি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ লাভ করেন। এরপর সাক্ষী হিসেবে স্বাধীন বাংলার মুক্তিযুদ্ধের ইতিহাস ধরে রাখতে গড়ে তোলা হয় মুজিবনগর স্মৃতিসৌধ।

১৯৭৪ সালের ১৭ এপ্রিল মুজিবনগর স্মৃতি মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তদানীন্তন শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম। একই দিনে বঙ্গবন্ধু তোরণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাপ্টেন এম মনছুর আলী। পরবর্তীতে ১৯৮৭ সালে এরশাদ সরকার ১৪ কোটি টাকা ব্যয়ে সেখানে মুজিবনগর স্মৃতিসৌধ এবং রেস্ট হাউজ নির্মাণ করেন। দেরিতে হলেও স্মৃতিসৌধের উত্তর-পশ্চিম পাশে একটি দেওয়াল লিখনের মাধ্যমে কোন কোন স্মৃতি নিয়ে স্মৃতিসৌধের ইতিহাস- তা তুলে ধরা হয়েছে।

আমাদের বিশ্বাস বর্তমান সরকার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের এবং পৃথিবীর সকল ভাষায় বইবের করে আমাদের স্বাধীন বাংলাদেশ এর সঠিক ইতিহাস তুলে ধরবেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

একজন সুস্থ মানুষের মাসে কতটা তেল খাওয়া উচিত? জেনে নিন সঠিক পরিমাণ

0
রান্নায় তেল ছাড়া আমাদের দৈনন্দিন খাবারের কথা ভাবাই কঠিন। মাছ ভাজা, সবজি রান্না কিংবা বিভিন্ন মুখরোচক খাবার তৈরিতে তেলের ব্যবহার রয়েছে। তবে প্রয়োজনের তুলনায়...

কক্সবাজারে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী পর্যটন উৎসব, উদ্বোধন আজ

0
বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের পর্যটনশিল্পকে আরও আকর্ষণীয় করে তুলতে শুরু হচ্ছে তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল। আজ রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় কক্সবাজারের হোটেল...

বেশি ওয়াটের চার্জার ব্যবহার করলে কি ব্যাটারি নষ্ট হয়

0
স্মার্টফোন কেনার পর অনেকেই চার্জার নিয়ে চিন্তায় পড়েন। বিশেষ করে ফোনের সঙ্গে দেওয়া চার্জারের ওয়াট কম হলে দ্রুত চার্জ দেওয়ার জন্য বেশি ওয়াটের চার্জার...

কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ প্রায় শেষ, চালুর নতুন সময়সূচি ঘোষণা

0
রাজধানীর মেট্রোরেল কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তবে অবকাঠামো নির্মাণ শেষ হলেও বিদ্যুৎ, সংকেতব্যবস্থা, স্বয়ংক্রিয় ভাড়া আদায়সহ বিভিন্ন প্রযুক্তিগত কাজ এবং...

এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল কবে, যেভাবে জানতে পারবেন শিক্ষার্থীরা

0
২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামী সোমবার (২৩ নভেম্বর) প্রকাশ করা হবে। এদিন বেলা ১১টায় ফল প্রকাশের কথা জানিয়েছে শিক্ষা...