23 C
Dhaka
শনিবার, নভেম্বর ২১, ২০২৬

কামরাঙ্গীচরে মাদকাসক্ত মামার ছুরিকাঘাতে ভাগনে নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কামরাঙ্গীরচর নুরবাগে মাদকাসক্ত মামার ছুরিকাঘাতে এক ভাগনে নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরেক ভাগনে। নিহতের নাম তানিন হোসেন সিফাত (২২)। আহত হয়েছেন মৃতের বড় ভাই তামিম হোসেন শ্রাবণ (২৩)।

রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিলে কর্তব্যরত চিকিৎসক তানিন হোসেন সিফাতকে সন্ধ্যা সোয়া ৬টার দিকে মৃত ঘোষণা করে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

দুই ভাগ্নেকে হাসপাতালে নিয়ে আসা মৃতের আরেক মামা রিপন আহমেদ বলেন, আমার ভাই রাকিব (৩০) মাদকাসক্ত। আমাদের ও তাদের (ভাগ্নেদের) বাসা পাশাপাশি। বিকালে তারা আমাদের বাসায় গিয়েছিল। এ সময় মাদকাসক্ত রাকিব আমার মা শাহিদা বেগমের কাছে টাকা-পয়সা চাচ্ছিল।

টাকা না দেওয়ায় সে চিল্লাপাল্লা করে মাকে মারধর করে। এই দেখে দুই ভাগনে বাধা দিতে গেলে তামিমের গলায় এবং তানিনের বুকে ছুরিকাঘাত করে।

গুরুতর আহত দুই ভাগনেকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ছয়টায় তানিনকে মৃত ঘোষণা করে। মৃত তানিন মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কাজী পাগলা গ্রামের প্লাস্টিক ব্যবসায়ী মো. জামিল খানের ছেলে। বর্তমানে কেরানীগঞ্জ আমিরাবাদে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো সে। তিন ভাই এক বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

0
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা মহানগরীসহ সাত জেলায় মোট ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করা...

২৪ টাকা রিচার্জ করে টেলিটকের কম কল রেট চালু করবেন যেভাবে

0
মোবাইল ফোনে নিয়মিত কথা বলতে গিয়ে অনেকেরই মাস শেষে বড় অঙ্কের টাকা খরচ হয়ে যায়। বিশেষ করে যাঁরা প্রতিদিন বিভিন্ন অপারেটরের নম্বরে কথা বলেন,...

বৃষ্টি হলেই ঘরে মাছির উপদ্রব বাড়ে কেন? দূর করার ৮ উপায়

0
একটানা বৃষ্টি, ভেজা পরিবেশ আর চারপাশে জমে থাকা পানি—সব মিলিয়ে বর্ষাকালে অনেক বাড়িতেই মাছির উপদ্রব বেড়ে যায়। দরজা-জানালা বন্ধ রেখেও অনেক সময় মাছির হাত...

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

0
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ নভেম্বর) সকালে...

মোবাইলের ওপরেই দেখুন ইন্টারনেট স্পিড, চালু করবেন যেভাবে

0
মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় সংযোগের গতি কত, তা জানার প্রয়োজন প্রায়ই হয়। কখনো ভিডিও বাফারিং করে, কখনো ফাইল ডাউনলোড হতে বেশি সময় লাগে,...