19 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

কুয়েতে ইরানি ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত

কুয়েতে ইরানের ড্রোন হামলায় আহত দুই ইতালীয় নাগরিকের মৃত্যু হয়েছে। তাঁরা জার্মানির অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটালের কর্মী ছিলেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলার পর আহত অবস্থায় তাঁদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আবদুল আজিজ আল-আতওয়ান নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে হামলায় আহত অন্য ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

এর আগে কুয়েতের সেনাবাহিনী জানায়, দেশটির আকাশসীমায় ইরানি ড্রোন মোকাবিলার সময় সেটির ধ্বংসাবশেষ পড়ে দুই ইতালীয়সহ চারজন আহত হন। পরে আহত দুই ইতালীয় নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

ইতালির সংবাদ সংস্থা এএনএসএর তথ্য অনুযায়ী, নিহত দুজন জার্মান অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটালের কর্মী ছিলেন। ইতালীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাঁরা কুয়েতে প্রতিষ্ঠানটির একটি প্রকল্পে কাজ করছিলেন। ড্রোন প্রতিরোধী ব্যবস্থা নিয়ে তাঁদের কাজ করার কথাও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে তাঁদের পরিচয় ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

কুয়েত কর্তৃপক্ষ হামলার লক্ষ্যবস্তু হিসেবে একটি গুরুত্বপূর্ণ স্থাপনার কথা জানালেও সেটির নাম বা অবস্থান প্রকাশ করেনি। হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়নি।

এ ঘটনায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শোক প্রকাশ করেছেন। নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি জানিয়েছেন তিনি।

সূত্র: আল জাজিরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

জুমার দিনে যে দোয়া পড়লে ৮০ বছরের গুনাহ মাফ হয়

0
মুসলিম উম্মাহর জন্য জুমার দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ ও বরকতময় একটি দিন। সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় এই দিনের গুরুত্ব অনেক বেশি। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি...

ইমরান খানের বোন আলিমার মামলার রায় ঘোষণা ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

0
পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানের বিরুদ্ধে ২০২৪ সালের ২৬ নভেম্বরের বিক্ষোভের ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণার তারিখ আবারও পিছিয়েছে।...

বিশ্বজুড়ে জন্মহার কমার ৫ কারণ, শুধু আধুনিক চিকিৎসায় মিলছে না সমাধান

0
আইভিএফসহ আধুনিক প্রজনন চিকিৎসা সন্তান ধারণে সমস্যায় থাকা অনেক দম্পতিকে সহায়তা করছে। তবে বিশ্বজুড়ে জন্মহার কমে যাওয়ার প্রবণতা ঠেকাতে শুধু চিকিৎসাব্যবস্থা যথেষ্ট নয় বলে...

ইরানের পারমাণবিক প্রযুক্তির অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না: এসলামি

0
ইরানের পারমাণবিক প্রযুক্তির অগ্রগতি কেউ থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি। তাঁর অভিযোগ, পারমাণবিক অস্ত্র কর্মসূচির অজুহাত...

ইসরায়েলকে বিশ্বশান্তির হুমকি মনে করেন ৭৮ শতাংশ ব্রিটিশ

0
যুক্তরাজ্যের প্রায় ৭৮ শতাংশ নাগরিক ইসরায়েলকে বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি মনে করেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকেও হুমকি হিসেবে দেখছেন দেশটির ৭৪ শতাংশ মানুষ। ন্যাশনাল সেন্টার...