30 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

ক্যাটরিনার সঙ্গে তুলনা যেভাবে কাল হলো জারিনের

বলিউড সুপারস্টার সালমান খানের হাত ধরে রঙিন জগতে পা দিলেও তেমনভাবে সাড়া ফেলতে পারেননি অভিনেত্রী জারিন খান। ক্যারিয়ার বেশি দূর না আগানোর জন্য কাকে দায়ী করলেন, সে কথা জানালেন নায়িকা।

সম্প্রতি ভারতী সিং ও লিম্বাচিয়ার পডকাস্ট শোতে জারিন খান বলেন, ২০১০ সালে বীর ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন তিনি। সালমান খানের হাত ধরে বলিউডে পা রেখেও তেমনভাবে সাড়া ফেলতে পারেননি। বরং অনেক সময়ই তাকে ক্যাটরিনা কাইফের সঙ্গে তুলনা করা হয়। এবার অভিনেত্রী জানালেন সেটাই তার জন্য কাল হয়েছে।

ক্যাটরিনা কাইফের সঙ্গে তাকে লুকের মিল থাকার প্রসঙ্গে তিনি বলেন, ওটাই আমার ক্যারিয়ারের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তিনি আরও বলেন, বীর মুক্তি পাওয়ার পর আমার জীবনটা খুব কষ্টকর হয়ে গিয়েছিল। আমি ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলাম। গোটা জীবনটাই যেন বদলে দিয়েছিল সিনেমাটি। যদিও প্রথম প্রথম বেশ ভালো লাগত যে আমায় ক্যাটরিনা কাইফের সঙ্গে তুলনা করা হচ্ছে। কিন্তু ইন্ডাস্ট্রির মধ্যে জিনিসটা ক্রমেই খারাপ হতে থাকল। আমি যেহেতু মোটা ছিলাম, তাই আমার কাছে ক্যাটরিনার সঙ্গে তুলনা আসাটা অনেক বড় ব্যাপার ছিল। কিন্তু ওটাই শেষ পর্যন্ত ব্যাকফায়ার করল।

তিনি আরও বলেন, তখন এই ইন্ডাস্ট্রিতে মনে হচ্ছিল আমি যেন একজন পথ হারানো শিশু। অনেক হেজিটেশন ছিল। অনেককেই আমি চিনতাম না। কিন্তু অনেকে ভাবত সালমান খান যেহেতু আমায় লঞ্চ করেছেন, তাই হয়তো আমার অনেক দেমাগ।

উল্লেখ্য, ২০১০ সালে ‘বীর’ ছবির হাত ধরে জারিন খান বলিউডে পা রাখেন। এরপর তিনি হাউজফুল ২, হেট স্টোরি ৩, আকসর ২, ১৯২১ ইত্যাদি ছবিতে কাজ করেছেন। এমনকি রেডি ছবিতে তিনি একটি গানেও কাজ করেছেন। জারিন একাধিক পাঞ্জাবি ছবিতেও কাজ করেছেন।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...