25 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা, পরীক্ষা ফেব্রুয়ারিতে

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে চারটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে ১৭ ও ১৮ ডিসেম্বর পরীক্ষা নেওয়ার সূচি নির্ধারণ করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন সময়সূচির তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪ ফেব্রুয়ারি ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের আওতায় রয়েছে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিসিপ্লিনগুলো। অন্যদিকে, ‘বি’ ইউনিটের অধীনে রয়েছে জীববিজ্ঞান স্কুলের ডিসিপ্লিনগুলো।

পরদিন ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ‘সি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষা। ‘সি’ ইউনিটের আওতায় রয়েছে কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল, শিক্ষা স্কুল এবং চারুকলা স্কুলের ডিসিপ্লিনগুলো। ‘ডি’ ইউনিটের অধীনে রয়েছে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিসিপ্লিনগুলো।

এর আগে প্রকাশিত ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষা ১৭ ডিসেম্বর এবং ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্তে ওই সূচি পরিবর্তন করা হয়েছে।

চলতি শিক্ষাবর্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জিপিএর জন্য কোনো নম্বর রাখা হয়নি। ভর্তি পরীক্ষার ফলের ভিত্তিতেই মেধাক্রম নির্ধারণ করা হবে। আবেদনপ্রক্রিয়া ১০ নভেম্বর শুরু হয়েছে এবং চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। আবেদন ও ভর্তি-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এবার খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে চারটি শহরে—খুলনা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম। ভর্তিসংক্রান্ত আবেদনপদ্ধতি, যোগ্যতা, ইউনিটভিত্তিক আসনসংখ্যা ও পরবর্তী নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিস্তারিত তথ্যের জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ku.ac.bd ভিজিট করতে পারবেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

রসগোল্লা ভেবে বোমায় কামড়, বিস্ফোরণে যুবকের মৃত্যু

0
ভারতের মধ্যপ্রদেশের ডিন্ডোরি জেলায় রসগোল্লা ভেবে একটি দেশীয় বোমায় কামড় দেওয়ার পর বিস্ফোরণে রাজেন্দ্র বারোটিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে...

OnePlus 12-এ Android 17 আপডেট শুরু, আসছে নতুন AI ফিচার

0
ওয়ানপ্লাস ১২ ব্যবহারকারীদের জন্য সুখবর। নির্ধারিত সময়ের আগেই ফোনটিতে Android 17-ভিত্তিক ColorOS 17 আপডেট বিতরণ শুরু করেছে ওয়ানপ্লাস। নতুন এই আপডেটে শুধু অপারেটিং সিস্টেমের...

পলিটেকনিক থেকে পাস করলেই উচ্চশিক্ষার নতুন সুযোগ, যা জানালেন শিক্ষামন্ত্রী

0
পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে বিশেষায়িত ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার। এ ধরনের দুটি কলেজসহ দেশে মোট চারটি ইঞ্জিনিয়ারিং...

গুগল ফটোসে ছবি এডিট করলেই আর জমবে না ডুপ্লিকেট কপি!

0
ছবি এডিট করার পর একই ছবির একাধিক কপি জমে গিয়ে ফোনের গ্যালারি ভরে যাওয়ার ঝামেলা এবার কমাতে যাচ্ছে গুগল। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল ফটোসে...

নওগাঁয় চেকপোস্টে ১০ ট্যাপেন্টাডলসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

0
নওগাঁয় পুলিশের রাতের চেকপোস্টে ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে এক বছরের কারাদণ্ডের সাজা কার্যকরের জন্য গ্রেপ্তারি পরোয়ানাও ছিল...