26 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

গণমাধ্যমের ওপর হামলা নয়, গণমাধ্যমের অফিস রাষ্ট্রীয় সম্পত্তি: সমন্বয়ক মাসুদ

গণমাধ্যমের ওপর হামলা নয়, গণমাধ্যম অফিসগুলো রাষ্ট্রীয় সম্পত্তি বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। আজ (সোমবার, ৫ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে তিনি একথা কথা বলেন।

তিনি বলেন, ‘গণমাধ্যমের ওপর হামলা নয়। তারা আমাদের বন্ধু। আমাদের আন্দোলনের তথ্যগুলো তুলে তারাই ধরেছেন। আমরা বারবার বলেছি, গণমাধ্যমের অফিসগুলো রাষ্ট্রের সম্পত্তি। রাষ্ট্রীয় সম্পত্তিকে রক্ষা করতে হবে। মাঠ পর্যায়ের যারা কাজ করছেন, তারা আমাদের প্রতি আন্তরিক। সুতরাং কোনো গণমাধ্যমকর্মী বা অফিসে হামলা নয়। তাদের নিরাপত্তা নিশ্চিত করবে ছাত্র-জনতাই।’

তিনি আরও বলেন, ‘পরাজিত শক্তি এদেশের ইমেজ নষ্ট করার জন্য সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করছে। পদত্যাগের পর সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার অপতৎপড়তা চালাচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী। দেশে কেউ যেন নাশকতা না চালায়, সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।’

সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে হত্যাকারীদের দ্রুত বিচার করতে দ্রুত ট্রাইব্যুনাল গঠন করা হবে বলেও জানান তিনি। এ সময় কোটা সংস্কার আন্দোলনের ৩ সমন্বয়ক আরিফ তালুকদার, আব্দুল্লাহ আল হোসাইন ও মোবাশ্বিরা তার সঙ্গে ছিলেন।

এদিকে শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দিয়েছে সেনাপ্রধান ওয়াকার উজ জামান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...