30 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, অবস্থানে অনড় লুলা

ব্রাজিলের স্পষ্টভাষী প্রেসিডেন্ট লুলা দা সিলভা আবারও বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে।

কয়েকদিন আগে এই ধরনের মন্তব্য করার পর ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে সম্পর্কের মারাত্মক টানাপোড়েন সৃষ্টি সত্ত্বেও তিনি আবার এ মন্তব্য করলেন।

লুলা দা সিলভা সুস্পষ্ট করে বলেন, ইসরায়েল গাজা উপত্যকায় যা করছে তা কোনও যুদ্ধ নয় বরং এটি গণহত্যা। কারণ তারা নারী এবং শিশুদের হত্যা করছে।

শুক্রবার ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

লুলা বলেন, “এটি গণহত্যা। হাজার হাজার শিশু নিহত হয়েছে এবং হাজারো শিশু নিখোঁজ রয়েছে। ইসরায়েলের সেনারা মারা যাচ্ছে না। হাসপাতালগুলোতে নারী এবং শিশুরা মারা যাচ্ছে। এটা যদি গণহত্যা না হয় তাহলে আমি বুঝি না গণহত্যা কাকে বলে।”

তিনি আরও বলেন, “আমি মিথ্যার সাথে আপোস করি না।”

স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে আবারও নিজের জোরালো অবস্থান ঘোষণা করেন তিনি।

এর আগে গত রবিবার ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের সম্মেলনে দেওয়া বক্তৃতায় একই ধরনের কথা বলেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেন, গাজা উপত্যকায় যা ঘটছে তা কোনও যুদ্ধ নয়, বরং এটি গণহত্যা।

তিনি আরও বলেন, “গাজায় সেনাবাহিনীর বিরুদ্ধে সেনাবাহিনীর যুদ্ধ হচ্ছে না বরং এটি হচ্ছে অত্যন্ত প্রস্তুত একটি সেনাবাহিনীর সাথে নারী ও শিশুর যুদ্ধ। গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যা চলছে তা ইতিহাসে কখনও ঘটেনি। এটি প্রকৃতপক্ষে তখন ঘটেছিল যখন হিটলার ইহুদিদেরকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...