24 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

গাজায় নিহতের সংখ্যা ৩৫ হাজার ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক : ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ হাজার ছাড়িয়েছে। গত সাত মাসের বেশি সময় ধরে অবরুদ্ধ অঞ্চলটিতে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল।

রোববার (১২ মে) হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্যমন্ত্রলায় জানিয়েছে, গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলের হামলায় ৩৫ হাজার ৩৪ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

শেষ নিরাপদ স্থান থেকেও সরিয়ে দেওয়া হচ্ছে গাজাবাসীকে গাজার রাফা শহর কেন এত গুরুত্বপূর্ণ?
মন্ত্রণালয়টি জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৬৩ জন নিহত হয়েছেন। তাছাড়া যুদ্ধ শুরু পর থেকে এখন পর্যন্ত ৭৮ হাজার ৭৫৫ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

এদিকে শনিবার পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দক্ষিণ গাজার রাফা শহর থেকে প্রায় ৩ লাখ ফিলিস্তিনি অন্যত্র সরে গেছে। সোমবার (৬ মে) স্থল অভিযানের উদ্দেশ্যে ইসরায়েল সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর থেকেই অসহায় ফিলিস্তিনিরা এই শহর থেকে পালিয়ে যেতে থাকে।

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, প্রায় ৩ লাখ গাজাবাসী রাফা থেকে আল-মাওয়াসি শহরের ‘মানবিক অঞ্চলের’ দিকে চলে গেছে।

এর আগে শনিবার (৪ মে) ইসরায়েলের সামরিক বাহিনী পূর্ব রাফাহ ও উত্তর গাজা থেকেও স্থানীয় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়। সূত্র: আল-জাজিরা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম জন্মদিন আজ তারেক রহমানের

0
একসময় ছিলেন বিরোধী দলের রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ। পেরিয়েছেন কারাবাস, রাজনৈতিক প্রতিকূলতা ও দীর্ঘ নির্বাসিত জীবন। দেশের বাইরে থেকেও সামলেছেন দলের নেতৃত্ব। অবশেষে দীর্ঘ ১৭...

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে

0
রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমারকে বাধ্য করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা এবং গণহত্যা...

এক ফোঁটা রক্ত, ৯০০ কোটি ডলারের প্রতারণা

0
মাত্র এক ফোঁটা রক্ত দিয়েই শনাক্ত করা যাবে শরীরের শত শত রোগ ও স্বাস্থ্যগত সমস্যা। লাগবে না প্রচলিত পদ্ধতির মতো একাধিক পরীক্ষার জন্য বড়...

দুর্ঘটনাস্থলে গিয়ে দেখেন আহত ব্যক্তি নিজের ছেলে

0
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজে অংশ নিতে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন এক প্যারামেডিক। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন, গুরুতর আহত ব্যক্তি আর...

হরমুজ ও ইরান ইস্যুতে চীনের সঙ্গে অভিন্ন স্বার্থের কথা বললেন ট্রাম্প

0
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ সচল রাখা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীনের অভিন্ন স্বার্থ রয়েছে...