27 C
Dhaka
সোমবার, অক্টোবর ৫, ২০২৬

গুগল ক্যালেন্ডারে জুম লিংক যুক্ত করে সভার আমন্ত্রণ জানাবেন যেভাবে

গুগল ক্যালেন্ডারে স্বয়ংক্রিয়ভাবে গুগল মিটের মাধ্যমে অনলাইন বৈঠকের আমন্ত্রণ পাঠানো যায়। তবে যাঁরা গুগল মিট ব্যবহার করেন না, তাঁরা চাইলে গুগল ক্যালেন্ডারের মাধ্যমে জুম বৈঠকের আমন্ত্রণ পাঠাতে পারেন। গুগল ক্যালেন্ডারে জুম লিংক যুক্ত করে অনলাইন বৈঠকের আমন্ত্রণ পাঠানোর পদ্ধতি দেখে নেওয়া যাক।

 

গুগল ক্যালেন্ডারে জুম লিংক যুক্ত করে সভার আমন্ত্রণ পাঠানোর জন্য প্রথমেই কম্পিউটার থেকে যেকোনো ব্রাউজারের মাধ্যমে জিমেইলে প্রবেশ করতে হবে। একই সঙ্গে জুমের ওয়েবসাইটে গিয়েও একই জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে লগইন করতে হবে। এরপর ঠিকানার ওয়েবসাইটে গিয়ে ইনস্টল বাটনে ক্লিক করে গুগল ওয়ার্কস্পেসে জুম অ্যাপ যুক্ত করতে হবে। এবার পপআপ বক্সে ‘গেট রেডি টু ইনস্টল’ বার্তা দেখা যাওয়ার পর নিচে থাকা ‘কনটিনিউ’ বাটনে ক্লিক করলেই বাঁয়ে একটি পপআপ বক্স দেখা যাবে। সেখানে জুমের জন্য জিমেইল অ্যাকাউন্ট নির্বাচন করতে হবে। এরপর অ্যাকাউন্ট নির্বাচনের পর নিচে থাকা ‘কনটিনিউ’ বাটনে ট্যাপ করে ‘অ্যালাউ’ বাটনে ক্লিক করতে হবে। এবার ‘জুম ফর গুগল ওয়ার্কস্পেস হ্যাজ বিন ইনস্টলড’ লেখাসহ আর একটি পপআপ বক্স দেখা গেলে ‘ডান’ বাটনে ক্লিক করতে হবে।

 

জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করে ডানদিকে থাকা ‘অ্যাড-অনস’ তালিকায় ক্লিক করলেই ‘জুম’–এর আইকন দেখা যাবে। এবার গুগল ক্যালেন্ডারে প্রবেশ করে সভার তারিখ ও সময় নির্বাচন করে সভার শিরোনাম দিতে হবে। অংশগ্রহণকারীদের নাম ‘অ্যাড গেস্ট’ অপশনে যুক্ত করে নিচে থাকা ‘অ্যাড গুগল মিট ভিডিও কনফারেন্সিং’ অপশনের পাশে থাকা ‘ডাউন’ মেনুতে ক্লিক করে আগে থেকে নির্বাচন করা গুগল মিটের বদলে জুম মিটিং অপশন যুক্ত করতে হবে। এরপর অ্যাকাউন্টে লগইনের প্রয়োজন হলে ভিডিও কনফারেন্সিং আইকনের পাশে ‘লগইন’ বার্তা দেখা যাবে। সেখানে ক্লিক করে নির্দিষ্ট জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে জুমে লগইন করার পর ই–মেইল ঠিকানা ও পাসওয়ার্ড লিখতে হবে বা ‘সাইনইন উইথ’ অপশনের নিচে থাকা ‘গুগল’ আইকনে ক্লিক করতে হবে। এরপর জিমেইল ঠিকানা নির্বাচন করে ‘কনটিনিউ’ বাটনে ক্লিক করতে হবে। এবার ‘লিংক অ্যান্ড সাইন ইন’ অপশন নির্বাচন করলেই গুগল ক্যালেন্ডারের কনফারেন্স আইকনের পাশে একটি জুম লিংক তৈরি হয়ে যাবে। নিচে থাকা ‘সেভ’ বাটনে ক্লিক করলে জুম লিংকটি গুগল ক্যালেন্ডারে যুক্ত হয়ে যাবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...