26 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

ঘুষ ও দুর্নীতি বন্ধসহ ১০ দাবি সওজের ক্ষতিগ্রস্ত ঠিকাদারদের

সড়ক ও জনপথ অধিদপ্তরের কতিপয় কর্মকর্তা ও কর্মচারীদের ঘুষ ও দুর্নীতি বন্ধ করাসহ ১০ দফা দাবি জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের ক্ষতিগ্রস্ত ঠিকাদার সমন্বয় কমিটি।

রোববার (১৮ আগস্ট) সওজের প্রধান প্রকৌশলী বরাবর দেওয়া এক স্মারকলিপিতে এসব দাবি জানানো হয়। আগামী ৩ কার্যদিবসের মধ্যে এসব দাবি বাস্তবায়ন না করা হলে সড়ক ভবন ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি করা হয়েছে। এছাড়া দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত সকল চলমান কাজ বন্ধ থাকবে।

কমিটির অন্যান্য দাবিগুলো হচ্ছে— যোগ্যতার ভিক্তিতে কাজ দেওয়া ও কোনো দলীয় ক্ষমতা বা দুর্নীতির মাধ্যমে কাজ নিয়ে কোনোরকম বৈষম্য না করা; কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের অপসারণ করতে হবে; ফ্যাসিবাদী আওয়ামী সরকারের ঘনিষ্ঠ ঠিকাদারদেরকে অনৈতিক সুবিধা দেওয়ার জন্য অযৌক্তিকভাবে অভিজ্ঞ ঠিকাদারদের বিরুদ্ধে নেওয়া বেআইনিভাবে অযোগ্য ঘোষণা করার সিদ্ধান্ত বাতিল করতে হবে; স্বৈরাচারী ও ফ্যাসিবাদের বাহক ওবায়দুল কাদের ও তার স্ত্রী এর দালাল বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা প্রকিউরমেন্ট সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদকে (ওরফে ম্যাক আজাদ) অপসারণ করতে হবে।

এছাড়া গত এক বছর ধরে শুদ্ধি অভিযানের নামে যে অশুদ্ধি অভিযান চালিয়েছে তা বাতিল করতে হবে; জিওবি ফান্ড টেন্ডার ‘এ’ প্রাইজ এডজাস্টমেন্ট পদ্ধতি চালু করতে হবে; গত এক বছরে ৪৭ জন প্রতিষ্ঠিত ঠিকাদারকে বেআইনিভাবে অযোগ্য ঘোষণা করে আওয়ামী দালালদেরকে কাজ দেওয়ার জন্য পিপিআর-২০০৮ এর শর্ত শিথিল করে যে কাজ দেওয়া হয়েছে তা বাতিল করতে হবে; বর্তমানে আহ্বান করা চলমান দরপত্র জরুরি ভিত্তিতে স্থগিত করতে হবে, কারণ পিপিআর-২০০৮ এর শর্ত ভঙ্গ করে কোনো দরপত্র আহ্বান করা যাবে না এবং ওটিএম ট্রেন্ডারের ক্ষেত্রে পয়েন্ট পদ্ধোতি বাতিল করতে হবে।

স্মারকলিপিতে আরও বলা হয়, সড়ক ও জনপথ অধিদপ্তর বাংলাদেশ সরকারের একটি যোগাযোগ ও উন্নয়নমূলক প্রতিষ্ঠান যা দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। কিন্তু কতিপয় কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারী সরাসরি বিভিন্নভাবে দেশের ক্ষতি সাধন করে যাচ্ছে। তাই আমাদের দাবিগুলো বাস্তবায়ন করে সড়ক ও জনপথ অধিদপ্তরকে আদর্শ ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...