26 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

ছাত্রীদের সাইকেল বিতরণের আগে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। বিতরণের জন্য আনা বাইসাইকেলের মান ও ব্যবহারিক দিক নিজে চালিয়ে পরীক্ষা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে নিজের কার্যালয়ের নিচে কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে দেখেন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য কয়েক ধরনের বাইসাইকেল প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাওয়া হয়। সেগুলোর মান ও ব্যবহারিক দিক যাচাই করতে প্রধানমন্ত্রী নিজেই চালিয়ে দেখেন।

এ উদ্যোগের আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।

মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।

এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

স্পিডের সফরের তালিকায় বাংলাদেশ, কবে আসছেন এই কনটেন্ট ক্রিয়েটর?

0
আগামী বছর বাংলাদেশ সফরের ইঙ্গিত দিয়েছেন জনপ্রিয় মার্কিন কনটেন্ট নির্মাতা ও লাইভ স্ট্রিমার আইশোস্পিড। বাংলাদেশসহ মধ্য এশিয়ার কয়েকটি দেশ ভ্রমণের আগ্রহ প্রকাশ করেছেন তিনি।...

সব সিমের ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার কোড এক নজরে দেখে নিন

0
মোবাইল ফোনে কথা বলার সময় কিংবা জরুরি কোনো কাজের মধ্যে হঠাৎ ব্যালেন্স শেষ হয়ে যাওয়া অনেকের জন্যই বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। বিশেষ করে গভীর...

বাংলাদেশে এলো নতুন Honda Hornet 2.0 তিন রঙে মিলছে ২.৮৯ লাখ টাকায়

0
বাংলাদেশের মোটরসাইকেলের বাজারে নতুন প্রযুক্তি ও উন্নত ফিচার নিয়ে Honda Hornet 2.0 উন্মোচন করেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। স্ট্রিটফাইটার ডিজাইনের এই মোটরসাইকেলে যুক্ত হয়েছে...

হামলা হলে গোপালগঞ্জের সব এলাকায় বিদ্যুৎ বন্ধ

0
রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র কিংবা জরুরি রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও জনবলের ওপর হামলা হলে গোপালগঞ্জের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে...

ডিজিটাল সেবার অগ্রযাত্রায় টেলিটক ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর

0
বাংলাদেশ সেনাবাহিনীর অনলাইন নিয়োগ কার্যক্রম আরও সহজ, আধুনিক ও স্বচ্ছ করতে টেলিটক বাংলাদেশ লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ চুক্তির মাধ্যমে...