26 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

লিভারপুলকে রুখে দিল ইউনাইটেড, শীর্ষেই আর্সেনাল

চলতি মৌসুমে শিরোপা জয়ের কোনো সম্ভাবনা নেই এরিক টেন হাগের ম্যানচেস্টার ইউনাইটেডের। শিরোপার দৌড়ে অনেক পিছিয়ে আছে দলটি। তবে আজ শিরোপা প্রত্যাশী লিভারপুলকে নাড়িয়ে দিয়েছে ম্যানইউ। ওল্ড ট্রাফোর্ডে লিভারপুলের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচটি ড্র হয়েছে ২-২ ব্যবধানে। এতে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে পয়েন্ট হারিয়ে কিছুটা ধাক্কা খেয়েছে লিভারপুলের প্রিমিয়ার লিগ শিরোপার জয়ের স্বপ্ন।

আজ ম্যানইউকে হারাতে পারলে লিগ টেবিলের শীর্ষে ওঠার সুযোগ ছিল অল রেডসদের সামনে। তবে ড্র করে দ্বিতীয় স্থানে থাকতে হচ্ছে সালাহদের। ৩১ ম্যাচ ৭১ পয়েন্ট নিয়ে সবার উপরে আর্সেনাল। পয়েন্ট সংখ্যা সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে তার পরেই আছে জার্গেন ক্লপের দল। ৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সিটি।

খেলার ২৩ মিনিটে লুইস ডিয়াজের দুর্দান্ত গোলে এগিয়ে যায় জার্গেন ক্লপের দল। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে ওই গোল শোধ দিয়ে দেয় ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ। ১৭ মিনিট পর ঘরের সমর্থকদের আবারও আনন্দের উপলক্ষ এনে দেন কোবি মাইনো।

তবে লিগের গুরুত্বপূর্ণ সময়ে হারতে বসা লিভারপুলকে উদ্ধার করেন মোহাম্মদ সালাহ। ৮৪ মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ দেন মিসরীয় ফরোয়ার্ড। শেষের কয়েক মিনিট বেশ কয়েকটি আক্রমণ চালালেও জয়সূচক গোলে দেখা আর পায়নি অলরেডসরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...