25.7 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

জামিনের পর ফেসবুকে দুই শব্দের আপত্তিকর পোস্ট পরীমণির

আদালত থেকে জামিন পাওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি শব্দের আপত্তিকর পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতির কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটি দেন তিনি। তবে কাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন, তা স্পষ্ট করেননি এই অভিনেত্রী।

এর আগে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় নির্ধারিত দিনে আদালতে হাজির না হওয়ায় বুধবার (৪ নভেম্বর) পরীমণির জামিন বাতিল করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরদিন বৃহস্পতিবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

আদালত থেকে বের হওয়ার সময় তাঁকে কেউ ‘ব্যাড টাচ’ করেছেন বলে অভিযোগ তোলেন পরীমণি। এ ঘটনাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে এক সাংবাদিককে অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। একই সময়ে তাঁর সঙ্গে থাকা ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধেও সংবাদকর্মীদের ওপর চড়াও হওয়ার অভিযোগ করেন সাংবাদিকেরা। এতে কয়েকজন গণমাধ্যমকর্মীসহ একাধিক ব্যক্তি আহত হন।

আদালত প্রাঙ্গণের এ ঘটনার পর নিজের ফেসবুক পেজে দুটি শব্দের একটি পোস্ট দেন পরীমণি। পোস্টের ভাষা ছিল আপত্তিকর ও আক্রমণাত্মক। তবে সেখানে কাউকে সরাসরি উল্লেখ করেননি তিনি।

পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে এতে হাজারো প্রতিক্রিয়া দেখা যায়। তবে মন্তব্য করার সুযোগ বন্ধ থাকায় অনুসারীরা পোস্টটির নিচে সরাসরি নিজেদের মতামত জানাতে পারেননি।

পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকে তাঁর ভাষার ব্যবহার নিয়ে সমালোচনা করেছেন। তাঁদের মতে, ব্যক্তিগত ক্ষোভ বা বিরক্তি থাকলেও একজন জনপ্রিয় অভিনয়শিল্পীর প্রকাশ্য বক্তব্যে শালীনতা বজায় রাখা প্রয়োজন।

এর আগেও বিভিন্ন আইনি জটিলতা, আদালত প্রাঙ্গণে তাঁর আচরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া নানা পোস্ট নিয়ে আলোচনায় এসেছেন পরীমণি। তবে এবারের পোস্টটি কার উদ্দেশে দেওয়া হয়েছে, সে বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

জামায়াতের সঙ্গে জোটসহ যে চার কারণে এনসিপি ছাড়লেন সামান্তা

0
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন সামান্তা শারমিন। জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোট, ২০২৬ সালের নির্বাচনকৌশল, রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও অধিকার এবং কাউন্সিল ছাড়াই...

ভারতসহ চার দেশের জাহাজের জন্য হরমুজ প্রণালি খুলল ইরান

0
হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলের ক্ষেত্রে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। দেশগুলোর তালিকায় রয়েছে ভারত, চীন, কাতার ও ইরাক। মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ...

রৌমারীতে চেয়ারম্যান প্রার্থী নুর আলম খান হিরোর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

0
কুড়িগ্রামের রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বন্দবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরোর নির্বাচনী...

এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন

0
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক টাইমলাইনে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের...

চাচার স্মরণসভায় যাওয়ায় রাহুলের সমাবেশে অনুপস্থিত, পদ হারালেন নেতা

0
ভারতের বিরোধী দল কংগ্রেসের যুব সংগঠন যুব কংগ্রেসের প্রায় ২০০ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দিল্লিতে রাহুল গান্ধীর সমাবেশে অনুপস্থিত থাকার কারণে তাঁদের বিরুদ্ধে...