26 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

জেনে নিন সুপারি খাওয়ার কিছু উপকারিতা

পান আর সুপারি বয়স্ক মানুষের নিত্যদিনের সঙ্গী। থেঁতো করে কিংবা দাঁত দিতে ভেঙে অনেকে সুপারি খান। মনে প্রশ্ন জাগতে পারে সুপারির কোনো উপকারিতা আছে কি না।চলুন জেনে নেয়া যাক সুপারির কিছু উপকারিতা সম্পর্কে।

মুখের ঘা সারায়

সুপারির মধ্যে এমন কয়েকটি উপাদান রয়েছে, যেগুলো মুখের ঘা কমিয়ে দিতে পারে। শুকনো সুপারি মুখে রাখলে, তা থেকে যে রস বের হয় তা মুখের ঘা কমায়। সুপারি গুঁড়া, দারুচিনি গুঁড়া একসঙ্গে মিশিয়ে মধু যোগ করুন। একটি ঘন পেস্ট তৈরি হবে। এটি মুখে লাগালে ঘা উপশম হয়।

কৃমি দূর করে

পেটে কৃমির সমস্যা হলে, নিয়মিত সুপারি খেতে পারেন। এতে এমন কিছু উপাদান আছে যা কৃমি দূর করতে সাহায্য করে। তবে শিশুদের এটি দেওয়া যাবে না। কেবল প্রাপ্ত বয়স্করা এই উপায়ে কৃমির সমস্যা কমাতে পারেন।

বমি ভাব দূর করে

চলন্ত গাড়িতে উঠলেই অনেকের বমি পায়। এই সমস্যা থেকে বাঁচতে সুপারি খেতে পারেন। সুপারি, হলুদ আর সামান্য চিনি একসঙ্গে মিশিয়ে খান। বমিভাব দূর হবে।

দাঁতে ব্যথা কমায়

ঠান্ডা লাগলে অনেকের দাঁতের গোড়ায় ব্যথা হয়। বিশেষত শীতে এই সমস্যা অতিরিক্ত বেড়ে যায়। ঠান্ডা কিছু খেলেও এই সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে সুপারি গুঁড়ো করে ওই ব্যথার জায়গায় চেপে রাখুন। এতে দাঁতের গোড়ার ব্যথা কমবে।

মলদ্বারের প্রদাহ দূর করে

কৃমি বা অন্য কোনো সংক্রমণের কারণে অনেকেরই মলদ্বারে প্রদাহ হয়, চুলকায়। এই সমস্যা দূর করতে সুপারি গুঁড়ো করে মলদ্বারে লাগান। সমস্যা কমতে পারে।

উল্লেখ্য, সুপারির এত বেশি গুন থাকা স্বত্বেও বেশি পরিমাণ সুপারি খাওয়া উচিত নয়। দীর্ঘদিন ধরে অতিরিক্ত পরিমাণে সুপারি খেলে মুখে ক্যানসার হওয়ার আশঙ্কা থাকে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...