24 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

জেলেনস্কি শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে বরখাস্ত করলেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারিকে বরখাস্ত করেছেন। এই পদে দেশটির বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধানকে নিয়োগ দিয়েছেন জেলেনস্কি।
গতকাল মঙ্গলবার এই রদবদলের ঘটনা ঘটে। এর আগে গত মাসে দেশটির সেনাবাহিনীর শীর্ষ পর্যায়েও রদবদল করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের বিদায়ী সেক্রেটারির নাম ওলেকসি দানিলভ। তিনি ২০১৯ সালের অক্টোবর থেকে এই পদে ছিলেন। এর মাত্র চার মাস আগেই ইউক্রেনের প্রেসিডেন্টের দায়িত্ব নেন জেলেনস্কি।

গতকাল রাতে দেওয়া ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, দানিলভকে নতুন দায়িত্ব দেওয়া হবে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারির পদ থেকে দানিলভকে সরিয়ে দেওয়ার কারণ বলেননি জেলেনস্কি। তবে তিনি বলেছেন, ইউক্রেনকে শক্তিশালী করাসহ রাষ্ট্রব্যবস্থার সব ক্ষেত্রে নবায়নের কাজ চলবে।

দানিলভের স্থলাভিষিক্ত হয়েছেন দেশটির বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধানের দায়িত্ব পালন করে আসা ৫১ বছর বয়সী ওলেকসান্দর লিটভিনেনকো।

ইউক্রেনের প্রেসিডেন্টের অধীনে থাকা জাতীয় নিরাপত্তা পরিষদ দেশটির নিরাপত্তা ও প্রতিরক্ষাসংক্রান্ত বিষয়গুলোর ক্ষেত্রে সমন্বয়কের ভূমিকা পালন করে। ইউক্রেনের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, নিরাপত্তা-প্রতিরক্ষাপ্রধানদের নিয়ে এই পরিষদ গঠিত।

জেলেনস্কি তাঁর ভাষণে বলেন, বৈদেশিক গোয়েন্দাপ্রধান হিসেবে লিটভিনেনকোর যে অভিজ্ঞতা, তা তিনি নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে কাজে লাগাবেন।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধানের পদে বদল আনেন জেলেনস্কি। জেনারেল ভ্যালেরি জালুঝনিকে সরিয়ে তাঁর স্থলাভিষিক্ত করা হয় ওলেকসান্দর সিরস্কিকে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম জন্মদিন আজ তারেক রহমানের

0
একসময় ছিলেন বিরোধী দলের রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ। পেরিয়েছেন কারাবাস, রাজনৈতিক প্রতিকূলতা ও দীর্ঘ নির্বাসিত জীবন। দেশের বাইরে থেকেও সামলেছেন দলের নেতৃত্ব। অবশেষে দীর্ঘ ১৭...

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে

0
রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমারকে বাধ্য করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা এবং গণহত্যা...

এক ফোঁটা রক্ত, ৯০০ কোটি ডলারের প্রতারণা

0
মাত্র এক ফোঁটা রক্ত দিয়েই শনাক্ত করা যাবে শরীরের শত শত রোগ ও স্বাস্থ্যগত সমস্যা। লাগবে না প্রচলিত পদ্ধতির মতো একাধিক পরীক্ষার জন্য বড়...

দুর্ঘটনাস্থলে গিয়ে দেখেন আহত ব্যক্তি নিজের ছেলে

0
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজে অংশ নিতে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন এক প্যারামেডিক। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন, গুরুতর আহত ব্যক্তি আর...

হরমুজ ও ইরান ইস্যুতে চীনের সঙ্গে অভিন্ন স্বার্থের কথা বললেন ট্রাম্প

0
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ সচল রাখা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীনের অভিন্ন স্বার্থ রয়েছে...