22 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, ৪ উপজেলায় থাকবেন প্রধানমন্ত্রী

আগামী ডিসেম্বরে দেশের ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে চারটি উপজেলায় সরাসরি উপস্থিত থেকে কর্মসূচিতে অংশ নেবেন তিনি। একই সময়ে বাকি ২৬৪ উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে গত ২৫ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠি অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরপর ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ, ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সদর এবং ২১ ডিসেম্বর পাবনা সদর উপজেলায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।

চারটি মূল ভেন্যুর প্রতিটির সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অন্যান্য উপজেলা যুক্ত থাকবে। কুষ্টিয়া সদরের অনুষ্ঠানের সঙ্গে ৬৭টি, গাইবান্ধার গোবিন্দগঞ্জের সঙ্গে ৬৪টি, সুনামগঞ্জ সদরের সঙ্গে ৬৭টি এবং পাবনা সদরের সঙ্গে ৬৬টি উপজেলা যুক্ত হবে।

এভাবে চারটি মূল ভেন্যুর বাইরে আরও ২৬৪টি উপজেলায় একই সময়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে চারটি মূল ভেন্যুসহ মোট ২৬৮টি উপজেলা এ কর্মসূচির আওতায় থাকছে।

চিঠিতে সংশ্লিষ্ট ২৬৪ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং আয়োজনের সার্বিক প্রস্তুতি নিতে অনুরোধ জানানো হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

আগামীকাল সকাল ৭টা থেকে বিকেল ৪টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

0
বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা...

টানা ৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরের বাসিন্দারা

0
বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের আলাস্কার উত্তরাঞ্চলের শহর উটকিয়াগভিকের বাসিন্দাদের আবার সূর্যোদয় দেখতে অপেক্ষা করতে হবে ২০২৭ সালের...

নতুন সিম ছাড়াই ৫জি ব্যবহার করা যাবে যেভাবে

0
মোবাইল ফোনে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের জন্য ৫জি নেটওয়ার্ক নিয়ে আগ্রহ বাড়ছে। বাংলাদেশেও সীমিত এলাকায় বাণিজ্যিকভাবে ৫জি সেবা চালু হয়েছে। তবে অনেকের ৫জি সমর্থিত স্মার্টফোন...

ন্যাশনাল ব্যাংকে ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ, আবেদন করবেন যেভাবে

0
ন্যাশনাল ব্যাংক লিমিটেডে ব্র্যাঞ্চ ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি ব্যাংকিং খাতে অন্তত ১২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে পদটিতে...

আসছে টানা ৪ দিন ছুটি কাটানোর সুযোগ, যেভাবে মিলবে

0
ডিসেম্বর মাসে সরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয়...