27 C
Dhaka
সোমবার, অক্টোবর ৫, ২০২৬

ডেটা সেন্টার স্থাপনে স্পেনে ২১০ কোটি ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

[স্কটল্যান্ডে মাইক্রোসফটের পানির নিচে ডাটাসেন্টার। ছবি: ডেটাসেন্টার নলেজ]

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তি ও ক্লাউড অবকাঠামো তৈরিতে স্পেনে ডেটা সেন্টার স্থাপন করবে যুক্তরাষ্ট্রের সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। এই প্রকল্প বাস্তবায়নে আগামী দুই বছর কোম্পানিটি স্পেনে ২১০ কোটি ডলার বিনিয়োগ করবে। মাইক্রোসফটের ভাইস চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্সের (টুইটার) এক পোস্টে এসব তথ্য জানায়।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম রয়টার্স বলে, জার্মানিতে এআইকেন্দ্রিক ৩২০ কোটি ইউরো (৩৪৫ কোটি ডলার) বিনিয়োগের ঘোষণার পরেই নতুন এই পদক্ষেপের বিষয়ে প্রকাশ করা হলো। জার্মানিতেও দুই বছরব্যাপী এই বিনিয়োগ করা হবে।

স্পেনের বিনিয়োগ নিয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি মাইক্রোসফট।

কোম্পানিটি প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ বলেন, ‘আমাদের বিনিয়োগ শুধুমাত্র ডেটা সেন্টার তৈরির জন্য নয়, এটি স্পেনের নিরাপত্তা, উন্নয়ন এবং সরকার, ব্যবসা ও জনগণের ডিজিটাল রূপান্তরের প্রতি আমাদের ৩৭ বছরের প্রতিশ্রুতি।

মাইক্রোসফট বিভিন্ন দেশে ডেটা সেন্টার স্থাপনের প্রতি নজর দিয়েছে। গত বছরের সেপ্টেম্বরে ডেটা সেন্টারের জন্য নিজস্ব পরমাণু বিদ্যুৎকেন্দ্র করার ঘোষণা দেয় মাইক্রোসফট। মাইক্রোসফটের এ পরিকল্পনার মূল লক্ষ্য হলো, গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভরতা কমিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ব্যবহার করে ডেটা সেন্টার চালানো। এই ডেটা সেন্টারগুলো মাইক্রোসফট ক্লাউড এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক কার্যক্রম সচল রাখবে।

২০২৩ সালে সৌদি আরবে ক্লাউড ডেটা সেন্টার চালু করে চীনের হুয়াওয়ে। সৌদি আরবের ডিজিটাল প্রযুক্তির বিকাশের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশিক্ষণ ও ব্যবসার সুযোগকে উন্নত করার পরিকল্পনার আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছিল।

এছাড়া গত সপ্তাহে ডেটা মাইনিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি এগিয়ে নিতে অবকাঠামো নির্মাণে প্রাথমিক চুক্তি স্বাক্ষর করেছে ইথিওপিয়া। বিটকয়েন মাইনারদের কম্পিউটারে জটিল সব সমস্যার সমাধান করতে হয়। এতে উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটারের পাশাপাশি বিপুল পরিমাণে বিদ্যুৎ প্রয়োজন। তাই তারা তুলনামূলক সাশ্রয়ী পূর্ব আফ্রিকার দেশগুলোর দিকে ঝুঁকছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...