27 C
Dhaka
সোমবার, অক্টোবর ৫, ২০২৬

ডোনাল্ড টাস্ক বললেন যুদ্ধ আসন্ন, প্রস্তুতি নেই ইউরোপের ।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, যুদ্ধপূর্ব একটি পরিস্থিতির মধ্যে প্রবেশ করেছে ইউরোপ। কিন্ত এ নিয়ে ইউরোপের কোনো প্রস্তুতি নেই। তাঁর মতে, যুদ্ধে ইউক্রেন যদি রাশিয়ার কাছে পরাজিত হয় তাহলে ইউরোপের কোনো দেশই আর নিরাপদ থাকতে পারবে না।

ইউরোপীয় এক সংবাদ মাধ্যমকে ডোনাল্ড টাস্ক বলেন, ‘আমি কাউকে ভয় দেখাতে চাই না। কিন্ত যুদ্ধ এখন আর অতীতের কোনো ধারণা নয়। যুদ্ধ এখন বাস্তব যা শুরু হয়েছে দুই বছর আগে।’

বিদ্যুৎ অবকাঠামো সহ ইউক্রেনের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ব্যাপক পরিসরে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দিনই ইউরোপের দরজায় যুদ্ধ কড়া নাড়ছে বলে সতর্ক করলেন পোলিশ প্রধানমন্ত্রী।

সাম্প্রতিক সময়ে ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। ইউক্রেনের বিমানবাহিনীর দাবি, শুক্রবার রাতে রাশিয়ার ছোড়া ৫৮টি ড্রোন ভূপাতিত ও ২৬টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তারা। দেশটির প্রধানমন্ত্রী ড্যানিস শিমহাল বলেছেন, হামলায় ইউক্রেনের পশ্চিম, মধ্য ও পূর্ব দিকের ছয়টি অঞ্চলে জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউরোপিয়ান কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেছেন, সম্প্রতি মস্কোয় সন্ত্রাসী হামলার দায় কোনো প্রমাণ ছাড়াই ইউক্রেনের ওপর চাপিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর ন্যায্যতা দিতে ইউক্রেনে বেসামরিক স্থাপনায় হামলা জোরদার করাটা তার জন্য জরুরি।

এ সপ্তাহের শুরুতে রাশিয়ার প্রথমবারের মতো কিয়েভে শব্দের চেয়ে দ্রুতগতিতে ছুটতে সক্ষম ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিষয়টিও উল্লেখ করেন পোলিশ প্রধানমন্ত্রী।

গত বছর পোল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হন ডোনাল্ড টাস্ক। এর আগে ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত পোল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। গত বছর দায়িত্ব গ্রহণের পর প্রথম কোনো বিদেশি সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারেও নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে ইউরোপের দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন ডোনাল্ড টাস্ক।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...