27 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

ড. ইউনূসকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে অধিষ্ঠিত হওয়ায় নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন। তিনি শান্তিপূর্ণভাবে একটি অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক ভবিষ্যৎ উত্তরণে তার ও সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

যুক্তরাজ্যের সময় বুধবার অধ্যাপক ইউনূসকে পাঠানো অভিনন্দন বার্তায় তিনি বলেন, বাংলাদেশের অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে আপনার নিয়োগ লাভকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই।

আমরা আপনার ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ। কারণ এ সরকার একটি অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক ভবিষ্যতের পথে একটি শান্তিপূর্ণ উত্তরণের সুযোগ তৈরি করেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসের এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে, জাতির সামনে বিদ্যমান একাধিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আপনার নেতৃত্ব গুরুত্বপূর্ণ হবে।

যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে তার দৃঢ় ও স্থায়ী সম্পর্ককে মূল্যায়ন করে, যা আমাদের জনগণের মধ্যকার গভীর সম্পর্ক ও কমনওয়েলথ মূল্যবোধের দ্বারা সুদৃঢ় হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, বন্ধুপ্রতীম দেশ হিসাবে আমরা সাম্প্রতিক কয়েক সপ্তাহে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। আমরা শিক্ষার্থীদের এবং আরও অনেকের সাহসীকতাকে স্বীকৃতি দিয়েছি যারা শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে বাংলাদেশের জন্য একটি ভিন্ন ভবিষ্যতের আহ্বান জানিয়েছে। বাংলাদেশে শান্তি, আইনশৃঙ্খলা ও সমৃদ্ধি পুনরুদ্ধারের লক্ষ্যে আপনার কাজে ব্রিটিশ সরকার আপনাকে সমর্থন করতে চায়।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে অধিষ্ঠিত হওয়ায় নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন। তিনি শান্তিপূর্ণভাবে একটি অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক ভবিষ্যৎ উত্তরণে তার ও সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

আমরা আপনার ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ। কারণ এ সরকার একটি অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক ভবিষ্যতের পথে একটি শান্তিপূর্ণ উত্তরণের সুযোগ তৈরি করেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসের এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে, জাতির সামনে বিদ্যমান একাধিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আপনার নেতৃত্ব গুরুত্বপূর্ণ হবে।

যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে তার দৃঢ় ও স্থায়ী সম্পর্ককে মূল্যায়ন করে, যা আমাদের জনগণের মধ্যকার গভীর সম্পর্ক ও কমনওয়েলথ মূল্যবোধের দ্বারা সুদৃঢ় হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, বন্ধুপ্রতীম দেশ হিসাবে আমরা সাম্প্রতিক কয়েক সপ্তাহে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। আমরা শিক্ষার্থীদের এবং আরও অনেকের সাহসীকতাকে স্বীকৃতি দিয়েছি যারা শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে বাংলাদেশের জন্য একটি ভিন্ন ভবিষ্যতের আহ্বান জানিয়েছে। বাংলাদেশে শান্তি, আইনশৃঙ্খলা ও সমৃদ্ধি পুনরুদ্ধারের লক্ষ্যে আপনার কাজে ব্রিটিশ সরকার আপনাকে সমর্থন করতে চায়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...