28 C
Dhaka
শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

ঢাকায় ফ্ল্যাট বরাদ্দ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে

রাজধানীতে সরকারি আবাসিক ফ্ল্যাট পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ‘গৃহায়ন ধানমন্ডি’ আবাসিক প্রকল্পের আওতায় ২৫টি ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে। এ জন্য আগ্রহী বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মিরপুর গৃহ সংস্থান বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন নির্বাহী প্রকৌশলী কাওসার মোর্শেদ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ধানমন্ডি রোড-৬/এ-এর ৬৬৪/এ নম্বর বাড়িতে এসব ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৮৫০ বর্গফুট আয়তনের ১৩টি এবং ২ হাজার ২৫০ বর্গফুট আয়তনের ১২টি ফ্ল্যাট রয়েছে। ফ্ল্যাটের আয়তনের মধ্যে সিঁড়ি, লিফট, লবি ও সাধারণ স্থান অন্তর্ভুক্ত রয়েছে। ফ্ল্যাটগুলো প্রায় প্রস্তুত অবস্থায় রয়েছে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী আবেদনকারীদের প্রথমে ৫ হাজার টাকা জমা দিয়ে প্রসপেক্টাস সংগ্রহ করতে হবে। আগামী ২৫ নভেম্বর থেকে ২৮ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সিটি ব্যাংক পিএলসির নির্ধারিত শাখাগুলো থেকে ব্যাংকিং সময়ের মধ্যে প্রসপেক্টাস সংগ্রহ করা যাবে। পূরণ করা আবেদনপত্রও নির্ধারিত শাখায় জমা দিতে হবে।

আবেদন ও প্রসপেক্টাস সংগ্রহের জন্য ঢাকার ধানমন্ডি, গুলশান, মিরপুর ও নয়াপল্টনসহ দেশের বিভিন্ন স্থানে সিটি ব্যাংকের ১৪টি শাখা নির্ধারণ করা হয়েছে। ঢাকার বাইরের নির্ধারিত শাখাগুলো রয়েছে কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া, বরিশাল, রংপুর ও ময়মনসিংহে।

আবেদনের টাকা ফেরত পাওয়া যাবে কি না

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারী ফ্ল্যাট বরাদ্দ পান বা না পান, আবেদনের জন্য জমা দেওয়া অর্থ ফেরত দেওয়া হবে না। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট নির্দেশনা ও শর্তগুলো ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ফ্ল্যাট বরাদ্দ এবং আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ওয়েবসাইটে পাওয়া যাবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা, তালিকায় ৩৪ দেশ

0
ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ রয়েছে বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ ৩৪টি দেশে। তবে কোন দেশের ক্ষেত্রে কোন ধরনের পাসপোর্টে এই সুবিধা পাওয়া যাবে, তা নির্ধারিত হয়েছে...

দেশজুড়ে ২৫০ টাকায় ৩০ দিনের ইন্টারনেট! সংযোগ নেবেন যেভাবে

0
মাস শেষে মোবাইল ডাটার পেছনে বাড়তি টাকা খরচ করতে হচ্ছে? বাসা কিংবা নিজের এলাকায় কম খরচে নিয়মিত ইন্টারনেট ব্যবহারের সুযোগ খুঁজছেন? এমন গ্রাহকদের জন্য...

বঙ্গোপসাগরে লঘুচাপ, আগামী পাঁচ দিন যেমন থাকবে আবহাওয়া

0
দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় আগামী পাঁচ দিন সারা দেশে অস্থায়ীভাবে আংশিক...

সরকারি ব্রডব্যান্ড ইন্টারনেট কী? মাসে ৩৯৯ টাকায় সংযোগ পাবেন যেভাবে

0
দেশে বাসাবাড়ি, অফিস কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। অনলাইন ক্লাস, ফ্রিল্যান্সিং, ভিডিও কনফারেন্স, অফিসের কাজ, অনলাইন ব্যবসা এবং বিনোদনের জন্য এখন নিরবচ্ছিন্ন ইন্টারনেট...

আবার দুই লাখ ছাড়ালো স্বর্ণের ভরি

0
শনিবার (২৮ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে...