27 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

ঢাবিতে নিরাপত্তা উদ্বেগ, কোর্স শেষ হওয়ার আগেই দেশে ফিরছেন ৮ চীনা শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে কোর্স শেষ হওয়ার আগেই নিজ দেশে ফিরে যাচ্ছেন আটজন চীনা শিক্ষার্থী। তাঁদের মধ্যে দুজন ইতিমধ্যে চীনে ফিরে গেছেন। বাকি ছয়জন আগামী ১৩ নভেম্বর ঢাকা ছাড়বেন।

চলতি নভেম্বরের শেষের দিকে তাঁদের শর্ট কোর্স শেষ হওয়ার কথা ছিল। তবে সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়ায় আগেভাগেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের আবাসিক হল স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এম এ কাউসার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চীনা শিক্ষার্থীরা মূলত একটি শর্ট কোর্সে অংশ নিতে ঢাকায় এসেছিলেন। তাঁদের কোর্স প্রায় শেষের দিকে। তবে দেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় পরিবারের সদস্যরা কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এ কারণে শিক্ষার্থীরা আগেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

দেশে ফিরে নিজ নিজ বিশ্ববিদ্যালয় থেকেই কোর্সের বাকি পরীক্ষায় অংশ নেবেন বলে জানা গেছে।

চলমান পরিস্থিতি নিয়ে বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে হল প্রশাসন। প্রাধ্যক্ষ জানান, শিক্ষার্থীরা দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার পর আগেই বিমানের টিকিট কেটে রেখেছিলেন। তবে বৈঠকে হল প্রশাসনের পক্ষ থেকে তাঁদের সার্বিক নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে।

গত কয়েক দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), ব্যবসায় শিক্ষা অনুষদসহ (এফবিএস) বিভিন্ন স্থানে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক টহল জোরদার এবং ছয়টি প্রবেশপথে চেকপোস্ট স্থাপনসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেওয়া সাম্প্রতিক নিরাপত্তামূলক পদক্ষেপ সম্পর্কে বিদেশি শিক্ষার্থীদের বৈঠকে বিস্তারিত জানানো হয়।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

নিউইয়র্কে তিনতলা ভবন ধস, নিহত ২, আহত ১৭

0
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে তিনতলা একটি আবাসিক ও বাণিজ্যিক ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। তাঁদের মধ্যে চারজনের...

ভূমি অফিসে হেনস্তার শিকার সাংবাদিক, অভিযুক্ত নায়েব কালামকে নিয়ে চলে গেলেন এসিল্যান্ড

0
‘সাংবাদিকদের বেঁধে পেটাব, একেবারে জেলে ঢুকিয়ে দেব।’ এমন হুমকিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামের বিরুদ্ধে। জমির খারিজসংক্রান্ত...

এক মাসে ২১ লাখ ব্যারেল বেড়েছে সৌদির দৈনিক তেল উৎপাদন

0
সৌদি আরবে অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক উৎপাদন অক্টোবরে উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ মাসে দেশটি প্রতিদিন গড়ে ১ কোটি ৫ লাখ ৬৩ হাজার ব্যারেল তেল...

২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার বয়ান ও ইমামতি করবেন তাকি উসমানি

0
সাত দিনের সফরে বাংলাদেশে আসছেন পাকিস্তানের প্রখ্যাত ইসলামী স্কলার ও ফকিহ মুফতি মুহাম্মদ তাকি উসমানি। সফরসূচি অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল...

পরীক্ষায় নকল ও দায়িত্বে অবহেলা, বাউবির ৬১ জনের বিরুদ্ধে ব্যবস্থা

0
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিভিন্ন পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৫৯ শিক্ষার্থী এবং দায়িত্ব পালনে অবহেলার দায়ে দুই শিক্ষকসহ মোট ৬১ জনের...