30 C
Dhaka
বুধবার, অক্টোবর ৭, ২০২৬

তাইওয়ানের আকাশসীমায় চীনা যুদ্ধবিমান, উত্তেজনা বৃদ্ধি

তাইওয়ান জানিয়েছে, রবিবার সকালে স্ব-শাসিত দ্বীপ রাষ্ট্রটির কাছে চীনের ৩৭টি যুদ্ধবিমান, ড্রোন এবং অন্যান্য সামরিক বিমান দেখা গেছে। চীনের পক্ষ থেকে এই কার্যক্রমকে ‘দীর্ঘ দূরত্বের প্রশিক্ষণ ফ্লাইট’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের ওপর চীনের সামরিক চাপ বাড়ছে, যার মাধ্যমে বেইজিং দ্বীপটির ওপর তার সার্বভৌমত্বের দাবি জোরদার করতে চাইছে। রবিবার সকাল ৯টা থেকে তাইওয়ান প্রণালীতে এই বিমানগুলো পর্যবেক্ষণ করা হয়। এদের মধ্যে ৩৫টি বিমান তাইওয়ান প্রণালীর মাঝরেখা অতিক্রম করে তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করে এবং সেখান থেকে পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিকে অগ্রসর হয়।

চীনের এই সামরিক কার্যক্রমের জবাবে তাইওয়ানের সামরিক বাহিনী তাদের যুদ্ধবিমান, নৌবাহিনী এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সক্রিয় করে। এর একদিন আগেই তাইওয়ান চীনের একটি ‘যৌথ যুদ্ধ প্রস্তুতি টহল’ নজরদারি করেছিল, যেখানে যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজও অংশ নিয়েছিল।

তাইওয়ান আরও জানায়, আগের ২৪ ঘণ্টায় তারা চীনের ২৭টি বিমান এবং ৬টি যুদ্ধজাহাজ পর্যবেক্ষণ করেছে। চীন তাইওয়ানকে তার নিজস্ব ভূখণ্ড হিসেবে বিবেচনা করে এবং দ্বীপটিকে তাদের নিয়ন্ত্রণে আনার জন্য শক্তি প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেয়নি।

গত মাসেও চীন তাইওয়ানের আশেপাশে বড় আকারের সামরিক মহড়া পরিচালনা করেছিল। তাইপে এবং তার মিত্র যুক্তরাষ্ট্র কঠোরভাবে এটার নিন্দা জানিয়েছিল। সেপ্টেম্বরে বেইজিং প্রশান্ত মহাসাগরে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপসহ দীর্ঘ দূরত্বের সামরিক প্রশিক্ষণও পরিচালনা করেছিল।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...