32.4 C
Dhaka
সোমবার, নভেম্বর ৯, ২০২৬

তাহিরপুরের আনোয়ারপুর বাজারে ভয়াবহ আগুন, পুড়ল তিনটি মিল

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আনোয়ারপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ী মাফিকুল ইসলামের তিনটি মিল পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (৮ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার শেষ রাতের দিকে মাফিকুল ইসলামের ব্যবসাপ্রতিষ্ঠানে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে তাঁর সেমি অটো রাইস মিলের পাশাপাশি পাশের লাকড়ি মিল ও মসলা তৈরির মিলেও আগুন ধরে যায়। আগুনের তীব্রতা দেখে বাজারের নৈশপ্রহরী ও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তা নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এর আগেই মিলগুলোর ভেতরে মজুত থাকা বিপুল পরিমাণ ধান, চাল, প্রক্রিয়াজাত মসলা, লাকড়ি এবং চাল তৈরির ভারী যন্ত্রপাতিসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা।

এ ঘটনায় আনোয়ারপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে শোক ও উদ্বেগ দেখা দিয়েছে। বাজার কমিটির ব্যবসায়ী মিলন তালুকদার বলেন, ভোরবেলার আকস্মিক আগুনে মাফিকুল ইসলামের অপূরণীয় ক্ষতি হয়েছে। একজন পরিশ্রমী ব্যবসায়ীর এভাবে সর্বস্ব হারানোর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। একই সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার সার্ভিসের কর্মীদের ধন্যবাদ জানান তিনি।

এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী যেন আবার ঘুরে দাঁড়াতে পারেন, সে জন্য উপজেলা প্রশাসন ও সমাজের বিত্তবানদের দ্রুত আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাজারের সাধারণ ব্যবসায়ীরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

এমপিও শিক্ষকদের নতুন পে-স্কেলের বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি

0
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকরের জন্য চলতি ২০২৬-২৭ অর্থবছরে অতিরিক্ত...

নতুন দায়িত্বে পাঁচ এমপি

0
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার জন্য নতুন দায়িত্ব পেয়েছেন পাঁচ সংসদ সদস্য। তাঁদের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। স্পিকার ও ডেপুটি স্পিকারের...

তিন বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রাম পুলিশ সদস্যরা

0
গ্রাম পুলিশের দফাদার ও মহল্লাদাররা এখন থেকে প্রতি তিন বছর অন্তর একটি করে বাইসাইকেল পাবেন। আগে পাঁচ বছর পরপর বাইসাইকেল পাওয়ার নিয়ম থাকলেও নতুন...

রাতের মধ্যে যেসব অঞ্চলে প্রচণ্ড ঝড়-বৃষ্টি হতে পারে

0
রাতের মধ্যে দেশের কয়েকটি অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে...

বাংলাদেশে পাসপোর্ট রিনিউ করতে কোন কোন কাগজপত্র লাগে?

0
বাংলাদেশে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে, পাসপোর্টের পাতা পূর্ণ হলে কিংবা পুরোনো পাসপোর্টের পরিবর্তে নতুন ই-পাসপোর্ট নিতে চাইলে পুনরায় আবেদন করতে হয়। এ প্রক্রিয়াকে...