26 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

দারচিনিতে আছে পাতলা চুলের সমাধান

চুলকে করুন আরও ঘন, কালো ও মসৃন। কিন্তু চাইলেই তো আর হল না। মনের মতো চুল পেতে চাই সঠিক যত্ন।

এ দিকে চুল পড়ার সমস্যায় নাজেহল কমবেশি অনেকেই। কেউ আবার সারা বছর ধরে খুশকির সমস্যায় ভোগেন। কিন্তু নামীদামি প্রসাধনীর ব্যবহার করেও সুফল মেলে না অনেক সময়। চুল ঝরা থেকে খুশকি— এই ধরনের সমস্যার সমাধান হতে পারে দারচিনি।

অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর হেঁশেলের এই উপাদানটি চুলের গোড়া মজবুত করে। দারচিনিতে উচ্চ মাত্রায় ভিটামিন কে থাকে। দারচিনি চুলের যত্নে ব্যবহার করলে রক্ত সঞ্চালন ভাল হয়, ফলে নতুন চুল গজায়। কম বয়সে অনেকেরই চুল পেকে যায়। এই সমস্যা দূর করতে দারচিনি দারুণ উপকারী। শরীরের যত্ন নিতেও এর উপকারিতা কম নয়। টাইপ টু ডায়াবেটিস যাদের রয়েছে, প্রত্যেক দিন আধ চা চামচ করে দারচিনি খাওয়ায় উপকৃত হয়েছে বলে দেখা গিয়েছে সমীক্ষায়। ট্রাইগ্লিসারাইড বা ব্যাড কোলেস্টেরলের পরিমাণ কমে দারচিনিতে। টাইপ টু ডায়াবেটিসের মতো কোনও রোগ থাকলে শরীর ইনসুলিম হরমোনের সঙ্গে ঠিক মতো মানিয়ে নিতে পারে না। সেই কাজে সাহায্য করে দারচিনি। কিন্তু চুল ঘন করতে কী ভাবে ব্যবহার করবেন দারচিনি?

১) দারচিনি, মধু, নারকেল তেল— এই তিনটি উপকরণ একসঙ্গ মিক্সিতে ঘুরিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। মিশ্রণটি যেন ঘন হয়। এই মিশ্রণটি মাথার ত্বকে লাগিয়ে ২০ মিনিট মতো রেখে দিন। সপ্তাহে দু’বার এটি ব্যবহার করলে উপকার পাবেন।

২) এটি ছাড়াও দারচিনি ব্যবহার করার আরও একটি উপায় রয়েছে। ডিম, নারকেল তেল এবং কয়েক টুকরো দারচিনি একসঙ্গে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিন। শ্যাম্পু করার আগে এই মিশ্রণটি মাথার ত্বকে ভাল করে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। কয়েক দিনের ব্যবহারে চুল হবে ঘন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...