30 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

দারিদ্র্য বিমোচনে দেশসেরা জেসমিন

জেসমিন সুলতানা। ছবি: সংগৃহীত

মাঠ সংগঠক হিসেবে তাঁর ব্লকভুক্ত মোট সমিতির সংখ্যা ছিল ২০ এবং উপকারভোগীর সংখ্যা ৭৩৮ জন। তাঁদের সঞ্চয় আছে ৩৭ লাখ ৪২ টাকা। গত এক বছরে প্রায় ৮০০ বার উঠান বৈঠক করেছেন তিনি। আর গত কয়েক বছরে উদ্যোক্তা তৈরি করেছেন ১১৮ জন। ৯ বছরে ১৪ কোটি ১৩ লাখ ২৮ হাজার টাকার ঋণ কার্যক্রম পরিচালনা করেছেন। কোনো ঋণখেলাপি নেই তাঁর ব্লকে! এ গল্প মোসাম্মাত জেসমিন সুলতানার।

জেসমিন সুলতানা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আওতাধীন যশোরের ঝিকরগাছা উপজেলার দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়ক প্রকল্পের (ইরেসপো) মাঠ সংগঠক। ২০০০ সালে তিনি এ চাকরিতে যুক্ত হন। শুরুতে মন না বসলেও একপর্যায়ে তিনি নিজের পেশাকে চ্যালেঞ্জ হিসেবে নেন। এরপর ধীরে ধীরে পরিণত হন একজন দক্ষ সংগঠক ও কর্মীতে। ২০২০ সালে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় নারী ক্যাটাগরিতে খুলনা বিভাগীয়, যশোর জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত করে মহিলাবিষয়ক অধিদপ্তর। এরপর ২০২১-২২ ও ২০২২-২৩ সালেও বিআরডিবির শ্রেষ্ঠ মাঠ সংগঠকের (নারী) সম্মাননা পান জেসমিন সুলতানা।

চাকরির দায়িত্ব হিসেবে গ্রামের পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করে তোলার সরকারি প্রকল্পের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কাজ করেন জেসমিন সুলতানা। আর নিজের চেষ্টায় বাল্যবিবাহ, যৌতুকসহ যাবতীয় অসংগতির বিরুদ্ধে গ্রামীণ নারীদের সচেতন করার চেষ্টা করেন। সন্তানদের স্কুলগামী করতে উদ্বুদ্ধ করেন।

আন্তরিকতার সঙ্গে কাজ করে গ্রামীণ দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এবার দেশসেরার সম্মাননা পেয়েছেন মোসাম্মাত জেসমিন সুলতানা। তাঁকে এ পুরস্কার দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। জেসমিন এ বছর দেশের শ্রেষ্ঠ মাঠ সংগঠক (নারী) হিসেবে এ পুরস্কার পান। গত ২৬ জুন সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলনকক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আবদুল ওয়াদুদ জেসমিন সুলতানার হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।

জেসমিন সুলতানা যশোর জেলার শার্শা উপজেলার শিকারপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক কোরবান আলী ও কোহিনূর বেগমের মেয়ে। দুই ভাইবোনের মধ্যে তিনি বড়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই সন্তানের জননী। স্বামী শাহীন-উল-কবীর ঝিকরগাছা সম্মিলনী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। ঝিকরগাছার পুরন্দরপুর গ্রামে তাঁরা বসবাস করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...