23 C
Dhaka
শনিবার, নভেম্বর ২১, ২০২৬

দিল্লির সবচেয়ে কমবয়সী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতীশি

ভারতের রাজধানী নয়াদিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আম আদমি পার্টির (আপ) নেতা অতীশি। দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ) মামলায় আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার কয়েকদিন পর শনিবার অতীশি নতুন মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছেন।

দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শনিবার রাজ নিবাসে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আম আদমি পার্টির নেতা অতীশি। দিল্লিতে এখন পর্যন্ত তিনিই সবচেয়ে কমবয়সী মুখ্যমন্ত্রী।

অতীশির সঙ্গে অন্য পাঁচজন নবনিযুক্ত মন্ত্রীও দিল্লির মন্ত্রিসভার সদস্য হিসেবে শনিবার শপথ নিয়েছেন। তারা হলেন, সৌরভ ভরদ্বাজ, গোপাল রাই, ইমরান হুসাইন, কৈলাশ গেহলত এবং নতুন সুলতানপুর মাজরার বিধায়ক মুকেশ আহলাওয়াত।

এর আগে, গত রোববার মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের সিদ্ধান্তের কথা ঘোষণা দিয়ে কেজরিওয়াল বলেছিলেন, দু’দিন পর মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেবেন তিনি। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় প্রায় ৬ মাস কারাগারে ছিলেন কেজরিওয়াল। শীর্ষ আদালতের নির্দেশে কারাগার থেকে মুক্তির দু’দিনের মধ্যেই মুখ্যমন্ত্রীর পদ থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।

গত মঙ্গলবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার কাছে পদত্যাগপত্র জমা দেন অরবিন্দ কেজরিওয়াল। পরে গভর্নরের কাছে দেওয়া এক চিঠিতে অতীশি আম আদমি পার্টির আইনসভা দলের নেতা নির্বাচিত হয়েছেন বলে জানান। এরপর গভর্নর সাক্সেনা ২১ সেপ্টেম্বর দেশটির রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে মনোনীত-মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের তারিখ প্রস্তাব করেন।

দিল্লি সরকারের শিক্ষা ও গণপূর্ত বিভাগের মতো গুরুত্বপূর্ণ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে সামলানোর অভিজ্ঞতা রয়েছে অতীশির। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী দিল্লির শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন ও পরিবর্তন নিয়ে ব্যাপক কাজ করেছেন।

দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ) মামলায় উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া গ্রেপ্তার হওয়ার পর মন্ত্রী হন ৪৩ বছর বয়সী অতীশি। কেজরিওয়াল ও সিসোদিয়া কারাগারে থাকাকালীন দলের বিভিন্ন অনুষ্ঠান ও গণমাধ্যমে দলের অবস্থান তুলে ধরেছিলেন তিনি। কেজরিওয়াল গ্রেপ্তার হওয়ার পর দিল্লির সরকারের বিভিন্ন কাজ অতীশি ও অন্য মন্ত্রীদের নেতৃত্বে পরিচালিত হয়।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

সশস্ত্র বাহিনী দিবসের বাণীতে জিয়াউর রহমানকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী

0
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। এটিও সশস্ত্র বাহিনীর ইতিহাসে অনন্য, গৌরবময় ও ঐতিহাসিক...

ভালোবাসার টানে চীন থেকে লক্ষ্মীপুরে এক যুবক, ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে

0
ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন ফাং ওয়েনজুন নামে এক যুবক। লক্ষ্মীপুরের তরুণী সুমাইয়া আক্তারকে জীবনসঙ্গী করার উদ্দেশ্যে তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম...

ঢাকাসহ দেশের ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস

0
ঢাকাসহ দেশের ১২টি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

আজ সশস্ত্র বাহিনী দিবস: প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ

0
একসময় যুদ্ধের ময়দানে বিজয় নির্ধারিত হতো সৈন্যসংখ্যা, অস্ত্রের শক্তি, গোলাবারুদ ও সামরিক কৌশলের ওপর। সময়ের সঙ্গে বদলে গেছে সেই সমীকরণ। আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোনের ঝাঁক,...

স্থগিত হলো তাকি উসমানির বাংলাদেশ সফর

0
পাকিস্তানের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানির নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাঝুঁকি বিবেচনায় তাঁর...