24 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

দূরবীন বাংলার ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা, প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ

রাজধানীর মহাখালীর দূরবীন বাংলা রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় সরকারি তিতুমীর কলেজের নয় শিক্ষার্থীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মামলা প্রত্যাহারসহ তিন দফা দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন কলেজটির শিক্ষার্থীরা। এ সময় দাবি পূরণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর রাজধানীর বনানী থানায় মামলাটি দায়ের করেন রেস্টুরেন্টটির পক্ষ থেকে মো. সাফরিন বেগ। মামলায় সরকারি তিতুমীর কলেজের নয় শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়, আসামিরা সংঘবদ্ধভাবে রেস্টুরেন্টে প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে মারধর, ভাঙচুর, চুরি ও হুমকি দেন। এতে সাধারণ ও গুরুতর জখমের অভিযোগও করা হয়েছে। এজাহারে রেস্টুরেন্টের ২৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত ও চুরির কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ক্যাশ কাউন্টার থেকে পাঁচ লাখ ৫০ হাজার টাকা এবং সিসি ক্যামেরার হার্ডডিস্ক চুরির অভিযোগ করা হয়েছে।

মামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) মধ্যরাতে বিক্ষোভে নামেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা এ মামলাকে হয়রানিমূলক ও ভিত্তিহীন দাবি করে তা প্রত্যাহারের আহ্বান জানান। এ সময় তারা তিন দফা দাবি পেশ করেন। এর মধ্যে রয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহার, মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত দূরবীন বাংলা রেস্টুরেন্ট বন্ধ রাখা এবং সংঘর্ষে আহত শিক্ষার্থীদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন করা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে পরবর্তী কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

শিক্ষার্থীদের দাবি, ঘটনার সূত্রপাত রেস্টুরেন্টে বসার জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে। এ সময় রেস্টুরেন্টের কর্মচারীদের হামলায় তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থী আহত হন। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের বিরুদ্ধেই মামলা দায়ের করায় তারা ক্ষুব্ধ হয়েছেন। তাদের অভিযোগ, ঘটনার প্রকৃত পরিস্থিতি বিবেচনা না করে শিক্ষার্থীদের আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর মহাখালীর দূরবীন বাংলা রেস্টুরেন্টে বসার জায়গা নিয়ে বিরোধের জেরে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী ও রেস্টুরেন্টের কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এবং কয়েকজন শিক্ষার্থী আহত হন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে শাস্তি পেল ভারত

0
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী পঞ্চম ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে শাস্তির মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট দল। নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হওয়ায়...

আইসিসির শাস্তির মুখে বাংলাদেশের পেসার এবাদত

0
বাংলাদেশের পেসার এবাদত হোসেনকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার আচরণবিধি লঙ্ঘনের দায়ে এই আর্থিক শাস্তি...

বিশ্বভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন চীনা দম্পতি

0
চাকরি ছেড়ে বিশ্বভ্রমণে বেরিয়ে নতুন এক জীবনের সন্ধান পেয়েছেন চীনের এক দম্পতি। বিভিন্ন দেশে মুসলমানদের আতিথেয়তা, আন্তরিকতা ও মানবিক আচরণে মুগ্ধ হয়ে ইসলাম সম্পর্কে...

যানজট কমাতে আগামী দুই মাসের মধ্যে ৫০টি এআই ট্রাফিক সিগন্যাল চালুর উদ্যোগ

0
রাজধানী ঢাকার যানজট কমাতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের ৫০টি গুরুত্বপূর্ণ...

তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, ৮০০০ এমএএইচ ব্যাটারি, নতুন এই ফোনের দাম কত?

0
স্মার্টফোনের ক্যামেরা প্রযুক্তিতে নতুন মাত্রা যোগ করার লক্ষ্য নিয়ে বাজারে এসেছে OPPO Find X10 Pro Max। ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ পেছনে থাকা তিনটি ২০০...