27 C
Dhaka
বুধবার, অক্টোবর ৭, ২০২৬

দেশকে নিয়ে অপপ্রচার ও গুজব রোধে গণমাধ্যমকে কাজ করার আহ্বান তথ্য উপদেষ্টার

মুক্ত গণমাধ্যম নিশ্চিতে কাজ করছে সংস্কার কমিশন, এমনটা জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। গুজব প্রতিরোধে গণমাধ্যমকে কাজ করার আহ্বানও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে, সচিবালয়ে তথ্য উপদেষ্টার সাথে দেখা করতে যান ইলেকট্রনিক মিডিয়ার মালিক ও প্রতিনিধিরা। সাক্ষাৎ শেষে গণোমাধ্যমের সাথে আলাপকালে তিনি এসব বলেন।

এ সময় তিনি বলেন, গণমাধ্যম কতটুকু স্বাধীনতা পেয়েছে, কি চ্যালেঞ্জ সামনে আছে এসব নিয়েই আলোচনা হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা টেকসই করতে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশকে নিয়ে এখনও অপপ্রচার হচ্ছে। সংবাদমাধ্যমগুলোকে সঠিক তথ্য তুলে ধরে গুজব প্রতিরোধে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, মুক্ত গণমাধ্যম নিশ্চিতে কাজ করছে সরকার। স্বাধীনতা টেকসই করার জন্য গণমাধ্যম সংস্কার কমিশন কাজ করছে। এক্ষেত্রে সবার পরামর্শ নেয়া হবে। সাংবাদিকদের বেতন যথাসময়ে প্রদানে মালিকপক্ষকে আহ্বান জানিয়েছেন তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...