27 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস

দেশের পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় দেশের পাঁচ বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে সেসব এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে, আজ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

বৃত্তির সুযোগসহ ইউরোপে মাস্টার্স, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

0
ইউরোপের চার দেশের চারটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে আন্তর্জাতিক যৌথ মাস্টার্স প্রোগ্রাম ‘গ্লোবাল মাইন্ডস’। দুই বছর মেয়াদি এ প্রোগ্রামে সামাজিক ও সাংস্কৃতিক মনোবিজ্ঞান, বৈচিত্র্য,...

মাত্র ১৫০ টাকায় ৩০ দিনের আনলিমিটেড ইন্টারনেট,গ্রামে পৌঁছে যাচ্ছে স্বাধীন WiFi সেবা

0
বাংলাদেশে ইন্টারনেট এখন আর বিলাসী কোনো প্রযুক্তি নয়, বরং দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশে পরিণত হয়েছে। শিক্ষা, চিকিৎসা, চাকরি, ব্যবসা—সব ক্ষেত্রেই দ্রুত ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট...

চীনে সম্পূর্ণ বিনা মূল্যে মাস্টার্সের সুযোগ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

0
চীনের পেকিং বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে মাস্টার্স করার সুযোগ দিচ্ছে ইয়েনচিং একাডেমি। ২০২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইয়েনচিং একাডেমি ফেলোশিপ ঘোষণা করা হয়েছে। এ ফেলোশিপে...

দক্ষিণ কোরিয়ার আকাশসীমার কাছে রুশ যুদ্ধবিমান, উত্তেজনার মধ্যে নতুন ঘটনা

0
দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে রাশিয়ার কয়েকটি সামরিক বিমান প্রবেশের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মঙ্গলবার পূর্ব সাগরের ওপর দিয়ে উড়ে আসা...

একই খরচে আরও দ্রুত ইন্টারনেট: বিটিসিএলের নতুন অফার ঘোষণা

0
বর্তমান ডিজিটাল যুগে দ্রুতগতির ইন্টারনেট এখন দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। অনলাইন ক্লাস, ফ্রিল্যান্সিং, ভিডিও স্ট্রিমিং কিংবা অফিসের কাজ—সবকিছুর জন্যই নির্ভরযোগ্য ও স্থিতিশীল...