কোম্পানীর করদাতাদের রিটার্ন জমার মেয়াদ দ্বিতীয় দফায় বৃদ্ধি করা হয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত কোনো জরিমানা ছাড়া কোম্পানীর রিটার্ন জমা দেওয়া যাবে।মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করনীতি বিভাগের দ্বিতীয় কর সচিব বাপন চন্দ্র দাস স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। এনবিআরের এই আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এনবিআর ২০২৩ সালের আয়কর আইনে সংজ্ঞায়িত কোম্পানীর করদাতাদের ২০২৩-২০২৪ করবর্ষের জন্য নির্ধারিত করদিবস ২৮ ফেব্রুয়ারির পরিবর্তে ৩০ এপ্রিল নির্ধারণ করিল।
সম্প্রতি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. মাহবুবুল আলম কম্পানির রিটার্ন দাখিলে ৩০ এপ্রিল পর্যন্ত সময় বাড়ানোর জন্য এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমকে অনুরোধ করেন।
চিঠিতে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, নতুন আয়কর আইন সম্পর্কে ব্যবসায়ীদের মধ্যে পরিপূর্ণ ধারণা এখনো তৈরি হয়নি। এ ছাড়া বৈশ্বিক প্রতিকূল পরিস্থিতি, মূল্যস্ফীতি, ডলার-সংকট ও আসন্ন রমজান উপলক্ষে ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আমদানি-রপ্তানি নিয়ে ব্যস্ত। এজন্য নিরীক্ষা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় কাগজ ও দলিলপত্র প্রস্তুত করার কাজে বিলম্ব হচ্ছে।এ ছাড়া নিরীক্ষা প্রতিষ্ঠানের ডিভিসি কোড (ডকুমেন্টস ভেরিফিকেশন কোড) প্রাপ্তিতে দীর্ঘ সময় প্রয়োজন হওয়ায় কম্পানিগুলোর নিরীক্ষা প্রতিবেদন পেতে দেরি হচ্ছে। এজন্য কোম্পানীর করদাতাদের রিটার্ন জমার সময় বৃদ্ধি প্রয়োজন।প্রসঙ্গত, গত ১ নভেম্বর আয়কর দিবস শুরু হওয়ার পর কোম্পানীর করদাতাদের জন্য রিটার্ন জমার নির্ধারিত সময় ছিল চলতি বছরের ১৫ জানুয়ারি। কিন্তু সেই সময় বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছিল।
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...
ছবি: সংগৃহীত
আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...
ছবি :সংগ্রহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...