27 C
Dhaka
সোমবার, অক্টোবর ৫, ২০২৬

নাভালনিকে শেষ শ্রদ্ধা জানানোর জায়গা পাওয়া যাচ্ছে না

নাভালনিকে শেষ শ্রদ্ধা জানানোর জায়গা পাওয়া যাচ্ছে না – ছবি : নিউইর্য়

ক টা্রইমশিয়ার কারাগারে নিহত বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে শেষ শ্রদ্ধা জানাতে কোনো জায়গা পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছেন তাঁর দলের মুখপাত্র কিরা ইয়ারমিস। তিনি বলেন, জনগণ যাতে নাভালনিকে শ্রদ্ধা জানাতে পারেন, সে জন্য একটি জায়গা খুঁজছিলেন তাঁরা। তবে কোনো জায়গা পাওয়া যাচ্ছে না।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে কিইরা ইয়ারমায়েশ লিখেছেন, ‘গতকাল থেকে আমরা একটি জায়গা খুঁজে বেড়াচ্ছি, যেখানে অ্যালেক্সিকে শেষ শ্রদ্ধা জানানো যায়। এ জন্য আমরা মোটামুটি সব সরকারি-বেসরকারি ফিউনারেল এজেন্সি (শেষকৃত্য সংস্থা), বাণিজ্যিক স্থাপনা ও ফিউনারেল হলগুলোতে যোগাযোগ করেছিলাম।’

কিন্তু কেউই নাভালনিকে শেষ শ্রদ্ধা জানাতে কোনো জায়গা দিতে রাজি হয়নি। কিইরা ইয়ারমায়েশ লিখেছেন, ‘কেউ কেউ বলেছে তাদের জায়গা খালি নেই। আবার অনেক জায়গায় “নাভালনির” নাম শুনেই রাজি হয়নি। আর একটি জায়গা থেকে সরাসরি বলে দেওয়া হয়েছে, আমাদের সঙ্গে কাজ করতে ফিউনারেল এজেন্সিকে নিষেধ করা হয়েছে।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক ছিলেন অ্যালেক্সি নাভালনি। এ জন্য বিশ্বে সমাদৃত হলেও নিজ দেশে নাভালনিকে বেশ ভুগতে হয়েছে। ৪৭ বছর বয়সী পুতিনবিরোধী এই নেতা ১৬ ফেব্রুয়ারি রাশিয়ার আর্কটিক অঞ্চলের একটি কারাগারে মারা যান। মৃত্যুর পরে বেশ কিছু দিন তাঁর মরদেহ রেখে দেয় রুশ কর্তৃপক্ষ। এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। অবশেষে গত শনিবার মা লিউডমিলা নাভালনায়ার কাছে তাঁর মরদেহ হস্তান্তর করে রুশ কর্তৃপক্ষ

নাভালনির আকস্মিক মৃত্যুর ঘটনায় সমর্থক ও পশ্চিমা নেতারা ক্ষোভ ও নিন্দা জানান। তাঁর স্ত্রী ইউলিয়া নাভালনায়া অভিযোগ করেছেন, তাঁর স্বামীর মৃত্যুর পেছনে পুতিন জড়িত। রুশ কর্তৃপক্ষ তাঁকে হত্যা করেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...