26 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

নারীদের প্রোগ্রামিং প্রতিযোগিতায় বিজয়ী যাঁরা

প্রোগ্রামিং প্রতিযোগিতায় বিজয়ীরাসংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :
নারী শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ‘অল গার্লস প্রোগ্রামিং কনটেস্ট’ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলোজির শিক্ষার্থী ফারিয়া আহমেদ। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির নিশাত তাসনিম ও সাদিয়া জাহান। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি লুনা শামসুদ্দোহা আইসিটি উইক উদ্‌যাপনের অংশ হিসেবে গতকাল বুধবার এ প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটি গার্লস কমিউনিটি এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিডিওএসএন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটে (আইআইটি) আয়োজিত এ প্রতিযোগিতায় চতুর্থ থেকে দশম স্থান অধিকার করেছে যথাক্রমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উম্মে হাবিবা, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আতিয়া মাইসা, জাহাঙ্গী*রনগর বিশ্ববিদ্যালয়ের তাওফিকা ভূঁইয়া, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাহরিন আফরোজ ও নাবিহা তাহসিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লামিয়া রহমান খান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির মেহেরিন নিশা। স্কুল এবং কলেজ পর্যায়ে বিজয়ী হয়েছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এস এম সাবিকুন মীম। পুরস্কার হিসেবে সেরা তিন বিজ*য়ীকে অর্থ পুরস্কারের পাশাপাশি বিজয়ী সবাইকে সনদ দেওয়া হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...