23 C
Dhaka
শনিবার, নভেম্বর ২১, ২০২৬

‘ন্যাচারাল ক্যাপিটাল ম্যাপিং’ করছে সরকার: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, প্রাকৃতিক সম্পদের অবক্ষয় প্রতিরোধ এবং উন্নয়নের লক্ষ্যে ‘ন্যাচারাল ক্যাপিটাল ম্যাপিং’ করছে সরকার।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বন অধিদপ্তরের ‘টেকসই বন ও জীবিকা (সুফল)’ শীর্ষক প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন ‘ন্যাচারাল ক্যাপিটাল ম্যাপিং’ কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, এটি দেশের পরিবেশ ও বন সংরক্ষণ এবং আমাদের ভবিষ্যত পরিকল্পনা ও নীতিমালা গ্রহণে সহায়ক হবে। এ কার্যক্রমের আওতায় টিলা এবং পার্বত্য অঞ্চল, হ্রদ, হাওর, বাঁওড়, বিল এবং ঝিলসহ প্রাকৃতিক জলাভূমির একটি বিশদ মানচিত্র প্রস্তুত করা করা হচ্ছে।

তিনি আরও বলেন, পাহাড়, পাহাড়ি অঞ্চল এবং প্রাকৃতিক জলাভূমির ‘ন্যাচারাল ক্যাপিটাল’- এর ডেটাবেস সংরক্ষণ, দৃশ্যায়ন, প্রক্রিয়াকরণ এবং অনুসন্ধানের জন্য একটি এমআইএস সিস্টেম প্রস্তুত করা হবে।

পরিবেশমন্ত্রী বলেন, একটি নির্দিষ্ট এলাকার প্রাকৃতিক মূলধন বোঝার মাধ্যমে বাস্তুতন্ত্রের পরিষেবা, কোন লোকদের বর্তমানে এই পরিষেবাগুলির সবচেয়ে বেশি প্রয়োজন, এবং কোথায় সম্পদ তৈরি বা বর্ধিতকরণকে অগ্রাধিকার দেওয়া উচিত তা বোঝা যাবে। প্রাকৃতিক মূলধনের ম্যাপিং স্থানীয় সিদ্ধান্ত গ্রহণে এর বর্তমান এবং সম্ভাব্য মূল্যকে একীভূত করার জন্য একটি কার্যকর কাঠামো তৈরি করতে সহায়ক হবে।

মন্ত্রী প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং প্রকল্পের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. মোশাররফ হোসেন, অতিরিক্ত সচিব (পরিবেশ) ড. ফাহমিদা খানম, বন অধিদপ্তরের উপপ্রধান বন সংরক্ষক ও সুফল প্রকল্পের প্রকল্প পরিচালক গোবিন্দ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

আজ বিশ্ব টেলিভিশন দিবস, সাদা-কালো থেকে স্মার্ট টিভির যাত্রা

0
একসময় টেলিভিশন ছিল মানুষের বিনোদন ও তথ্য পাওয়ার অন্যতম প্রধান মাধ্যম। সাদা-কালো পর্দায় সীমিত অনুষ্ঠান সম্প্রচার থেকে শুরু করে বর্তমানে ইন্টারনেটনির্ভর স্মার্ট টিভি—দীর্ঘ পথ...

সশস্ত্র বাহিনী দিবসের বাণীতে জিয়াউর রহমানকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী

0
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। এটিও সশস্ত্র বাহিনীর ইতিহাসে অনন্য, গৌরবময় ও ঐতিহাসিক...

ভালোবাসার টানে চীন থেকে লক্ষ্মীপুরে এক যুবক, ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে

0
ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন ফাং ওয়েনজুন নামে এক যুবক। লক্ষ্মীপুরের তরুণী সুমাইয়া আক্তারকে জীবনসঙ্গী করার উদ্দেশ্যে তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম...

ঢাকাসহ দেশের ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস

0
ঢাকাসহ দেশের ১২টি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

আজ সশস্ত্র বাহিনী দিবস: প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ

0
একসময় যুদ্ধের ময়দানে বিজয় নির্ধারিত হতো সৈন্যসংখ্যা, অস্ত্রের শক্তি, গোলাবারুদ ও সামরিক কৌশলের ওপর। সময়ের সঙ্গে বদলে গেছে সেই সমীকরণ। আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোনের ঝাঁক,...