26 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা আন্তর্জাতিক

নিজস্ব প্রতিবেদকঃ পাকিস্তানের করাচিতে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। জাপানি নাগরিকদের গাড়িকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। শুক্রবার (১৯ এপ্রিল) এ ঘটনা ঘটে। ওই হামলায় জাপানি নাগরিকরা ভাগ্যক্রমে বেঁচে যান।

হামলায় জড়িত থাকা এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে পুলিশ। করাচি পুলিশের মুখপাত্র আবরার হুসেইন বলেন, ‘এটি একটি পরিকল্পিত হামলা। এই পাঁচ জাপানি কর্মকর্তা তাদের রুটিন অনুযায়ী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে যাচ্ছিলেন। আত্মঘাতী বোমা হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটাতে গিয়ে মারা যায় এবং দ্বিতীয়জন ক্রসফায়ারে নিহত হয়।’

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এক পথচারী ও নিরাপত্তা কর্মী আহত হয়েছেন।

পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ করাচিতে এ হামলার জন্য এখনো কেউ দায় স্বীকার করেনি। এদিকে দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ ঘটনার নিন্দা জানিয়েছেন।

এর আগে আত্মঘাতী হামলায় পাঁচ শ্রমিক নিহত হওয়ার পর মার্চে বেইজিং–সংশ্লিষ্ট প্রকল্পে কর্মরত চীনা প্রকৌশলীদের নিরাপত্তা জোরদার করে পাকিস্তান। চীনা বিনিয়োগের মূল ভিত্তি হিসেবে বিবেচিত পাকিস্তানের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে গোয়াদর বন্দরের কার্যালয়ে হামলা চালানোর চেষ্টাকালে নিরাপত্তা বাহিনী অন্তত সাত জঙ্গিকে হত্যা করার কয়েক দিন পর এ হামলা চালানো হয়েছিল।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে বিভিন্ন প্রকল্পে শত শত কোটি ডলার ঢেলেছে বেইজিং; কিন্তু এতে বেলুচিস্তান প্রদেশে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং চীনা নাগরিকরা প্রায়ই হামলার শিকার হচ্ছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...