27 C
Dhaka
বুধবার, অক্টোবর ৭, ২০২৬

পাহাড়ে তৃতীয় পক্ষের ইন্ধন আছে কিনা জানি না : পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন জানিয়েছেন, পাহাড়ে তৃতীয় কোনো পক্ষের ইন্ধন আছে কিনা জানি না। আমরা এটা অভ্যন্তরীণ সমস্যা হিসেবে দেখছি। সেই অনুযায়ী সমস্যা সমাধানের চেষ্টা করছি।

শনিবার (২১ সে‌প্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা এটিকে আমাদের অভ্যন্তরীণ সমস্যা হিসাবেই দেখছি, সেটা সমাধানের চেষ্টা করছি। আজকে কয়েকজন উপদেষ্টা সেখানে গেছেন এবং চেষ্টা করছেন আলাপ-আলোচনার মাধ্যমে একটা পরিবেশ সৃষ্টি করার মাধ্যমে যেন শান্তি বজায় থাকে, যাতে আর সংঘাত বৃদ্ধি না পায়। এ নিয়ে আইনশৃঙ্খলার কিছু বিঘ্ন সৃষ্টি হয়েছে, তা সমাধান করার চেষ্টা করা হচ্ছে। ১৪৪ ধারা জারি করা হয়েছিল গতকাল। আমরা চেষ্টা করেছি সমস্যাটা সমাধান করতে। আশা করি, এটাতে সাফল্য অর্জন করব।

তৌহিদ হোসেন বলেন, সেখানে যারাই আহত-নিহত হয়েছে আমাদের মানুষ। একইসঙ্গে এটাও সিদ্ধান্ত আছে যারা জড়িত বলে প্রমাণিত হবে কোনো অপরাধে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা সরকারের অবস্থান। সরকার ঐকান্তিকভাব। চাইছে এটি সমাধান করতে।

তৃতীয় কোনো পক্ষের ইন্ধন আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এর উত্তর আমি দিতে পারব না। কারণ, কোনো ইন্ধন আছে কিনা আমি জানি না।

ফিল‌স্তিন ইস্যুতে অন্তর্বর্তী সরকা‌রের অবস্থান নি‌য়ে পররাষ্ট্র উপদেষ্টা ব‌লেন, গাজা বা ইসরায়েল ইস্যুতে কিন্তু বাংলাদেশ সবসময় পক্ষে থেকেছে এবং থাকবে। বক্তব্য পরিস্থিতির কারণে হয়তো লাইন পরিবর্তন হতে পারে। নতুন কথা কিছু বলা হতে পারে। মূল কথা আমরা পুরোপুরি ফিলিস্তিনের পক্ষে আর এটা বজায় থাকবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...