27 C
Dhaka
সোমবার, অক্টোবর ৫, ২০২৬

পুরান ঢাকা ঘুরে দেখুন ৫০০ বছরের পুরোনো কাজীবাড়ি, চেখে দেখুন ঐতিহ্যবাহী খাবার

সাকরাইনে কাজীবাড়ির ছাদ সব সময়ই সবার কাছে আকর্ষণীয়ছবি: সংগৃহীত

সাকরাইনে কাজীবাড়ির ছাদ সব সময়ই সবার কাছে আকর্ষণীয়। ইতিহাস আর ঐতিহ্যে মোড়া কলতাবাজারের এই বাড়িতে এখন যে কেউ আতিথেয়তাও নিতে পারেন। এই বাড়িতে চালু হয়েছে হেরিটেজ লাঞ্চ ও ডিনার।

আগে থেকে ফোন করে এক বিকেলে চলে গেলাম। কাজীবাড়ির দায়িত্বে এখন কাজী সাদউল্লাহ হিল আলীম ও তাঁর বড় ভাই কাজী এহসান উল আলীম। আমার অপেক্ষাতেই ছিলেন সাদ আলীম। দিনের আলো থাকতে থাকতেই মূল বাড়ি ও অন্যান্য স্থাপনার ছবি তুললাম। ফাঁকে ফাঁকে বাড়ির ইতিহাস বলে গেলেন সাদ আলীম।

কাজীবাড়ির ইতিহাস প্রায় ৫০০ বছরের পুরোনো। আর ১৮২০ সালে বর্তমান বাড়িটি তৈরি করেন কাজী মির্জা এলাহি বকস। তিনি সাদের পঞ্চম পুরুষ। ১৮৯২ সালে শহর কাজী নিযুক্ত হন কাজী আব্দুর রউফ। সেই থেকে বাড়িটির নাম হয়ে যায় কাজীবাড়ি।

কাজীবাড়ি মূলত একটা হাভেলি। এখানে রয়েছে বিভিন্ন ভাগ। থাকার ঘর, বৈঠকখানা, কিতাবখানা, অন্দরমহল। কাজীবাড়িতে দুটি বৈঠকখানা ছিল। একটি দোতলায়, অন্যটি নিচতলায়। নিচতলার বৈঠকখানা এখন গুদামঘর। দোতলারটি আগের মতোই সুসজ্জিত। কিতাবখানার পাশের কক্ষে পালঙ্ক, সোফা, শোকেস, গ্রামোফোনসহ আগেকার দিনের অনেক আসবাব। বৈঠকখানার পাশের টানা বারান্দাটা অসাধারণ। এরপর খাবার ঘর। বিশাল খাবার টেবিলটায় আমাকে নিয়ে বসান সাদ আলীম। চা খেতে খেতে চলে গল্প।

৫০০ বছরের ইতিহাসে ঠাসা বাড়িটি আপনিও ঘুরে আসতে পারেনছবি: সংগৃহীত
অতিথিদের থাকার ব্যবস্থা এখানে নেই। শুধু ঘুরে বেড়ানো আর খাওয়াদাওয়া। কমপক্ষে ৬ থেকে ১০ জনের একটি দলকে এক বেলার জন্য বাড়িতে আসার সুযোগ দেওয়া হয়। অফিসপাড়ার লোকজনও যোগাযোগ করেন। কেউ গেট টুগেদারের জন্য বুকিং দেন, আবার অনেকেই আসেন ইতিহাসের টানে। পুরো বাড়ি ঘুরে দেখার পর এখানে ঢাকার ঐতিহ্যবাহী সব খাবার পরিবেশন করেন কাজীবাড়ির বর্তমান বংশধরেরা। বিশাল খাবার টেবিলের এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত সাজিয়ে রাখা হয় খাবার। খেতে খেতে নানা রকম গল্পে মেতে ওঠেন অতিথিরা। জানতে পারেন রান্নাগুলোর নেপথ্যের ঘটনা।

কাজীবাড়ির ঐতিহ্য এভাবে ধরে রাখার চেষ্টা করছেন দুই ভাই। ৫০০ বছরের ইতিহাসে ঠাসা বাড়িটি আপনিও ঘুরে আসতে পারেন।

ঠিকানা: কাজীবাড়ি হেরিটেজ স্টেট, ১২ রোকনপুর, ৩য় লেন কলতাবাজার, ধোলাইখাল রোড, পুরান ঢাকা। আগে থেকে বুকিং দিয়ে যেতে হবে।

লেখাটি বর্ণিল খাবারদাবার ২০২৪— এ প্রকাশিত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...