24 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

‘পুলিশ লাগবে, ব্যাটারি গলির পোলাপাইন দিয়ে কাজ হবে না’

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশজুড়ে বিভিন্ন থানায় পুলিশের ওপর হামলা হয়েছে। এতে থানাগুলো পুলিশশূন্য হয়ে পড়েছে।

বর্তমান এই পরিস্থিতিতে পুলিশের প্রয়োজনীয়তা উল্লেখ করে ব্যাচেলর পয়েন্ট খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি বলেছেন, দেশের পরিস্থিতি ঠিক করতে পুলিশ লাগবে। নয়তো ব্যাটারি গলির পোলাপানের শোডাউন কাজ হবে না। তবে কাদের উদ্দেশ্য করে ব্যাটারি গলির পোলাপাইন বলেছেন সে সম্পর্কে কোনো ইঙ্গিত দেননি এই নির্মাতা।

অমির জনপ্রিয় কয়েকটি নাটকের একটি ফিমেল। যেই নাটকের কয়েকটি পর্ব সামনে এনেছেন তিনি। সেই নাটকেই ‘ব্যাটারি গলি’ বেশ পরিচিত। যেই গলিকে ঘিরেই এগিয়ে যায় নাটকের গল্প।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে অমি লিখেছেন, গতকাল সারারাত ঘুমাতে পারি নাই, সকালে একটা মিটিং ছিল, বিকেলে শিফট করলাম। যাদের অফিস আছে তারা নিশ্চই অফিসে গিয়ে ঝিমাবে, এভাবে কতদিন কে জানে।

এরপর এই পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য পুলিশের প্রয়োজনীয়তা উল্লেখ করে লেখেন, বাংলাদেশে পুলিশ লাগবে, নয়তো প্রতিদিন রাতে ব্যাটারি গলির পোলাপান দিয়ে শোডাউন দিলেও কাজ হবে না।

প্রসঙ্গত, বুধবার রাতে দেশের বিভিন্ন স্থানে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমন অবস্থায় রাজধানীতে অনেক মানুষ বাড়ি থেকে বের হয়ে সড়কে নেমে একত্রিত হয়ে নিজেদের জানমালের নিরাপত্তা দেয়ার চেষ্টা করে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

এনভিডিয়ার সিইও পদে পুনর্বহাল হলেন জেনসেন হুয়াং

0
চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে পুনর্বহাল হয়েছেন জেনসেন হুয়াং। সোমবার (২৩ নভেম্বর) প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্তের কথা জানায়। জাতীয়...

বাংলাদেশে কণ্ঠরোধের নতুন হাতিয়ার হতে পারে সাইবার আইন: অ্যামনেস্টি

0
বাংলাদেশে প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধনী) আইন, ২০২৬’ কার্যকর হলে অনলাইন কনটেন্ট নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারি সংস্থাগুলোর হাতে একচ্ছত্র ও স্বেচ্ছাচারী ক্ষমতা চলে যেতে পারে বলে...

রেকর্ড গড়ার পর স্বর্ণের বাজারে বড় ধস, আরও কমার শঙ্কা

0
আন্তর্জাতিক বাজারে রেকর্ড উচ্চতা থেকে বড় ধরনের দরপতনের মুখে পড়েছে স্বর্ণ। চলতি বছরের ২৮ জানুয়ারি প্রতি আউন্সের দাম ৫ হাজার ৫৮৯ দশমিক ৩৮ ডলারে...

বাংলাদেশের বাইকপ্রেমীদের নজর কাড়বে নতুন Suzuki SV-7S যেসব ফিচার

0
মিডলওয়েট মোটরসাইকেলের বাজারে নতুন মডেল নিয়ে এসেছে জাপানি নির্মাতা সুজুকি। জনপ্রিয় SV650-এর ঐতিহ্য ধরে রেখে আধুনিক প্রযুক্তি ও নতুন ডিজাইনে তৈরি করা হয়েছে ২০২৭...

ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ

0
পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে অতর্কিত হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের...