27 C
Dhaka
বুধবার, নভেম্বর ২৫, ২০২৬

পোশাকশ্রমিকদের জন্য নতুন সুখবর, ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা

ঢাকা, ২৫ নভেম্বর ২০২৬: তৈরি পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর ফলে শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে আগের তুলনায় মজুরি বাড়বে প্রায় ৩৬ শতাংশ।

দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর মঙ্গলবার দিবাগত রাতে নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকে ভোটাভুটির মাধ্যমে নতুন মজুরি চূড়ান্ত করা হয়।

বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা সর্বশেষ প্রস্তাবে ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণের দাবি জানান। অন্যদিকে, মালিকপক্ষের প্রতিনিধিরা ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব দেন।

তিনি জানান, শেষ পর্যন্ত বোর্ডের ছয় সদস্যের ভোটে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়। তাঁদের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি চূড়ান্ত হয়।

উল্লেখ্য, বর্তমানে তৈরি পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা হবে, যা আগের তুলনায় ৪ হাজার ৫০০ টাকা বেশি।

সূত্রঃ BSS NEWS

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

যানজট কমাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা

0
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে প্রবেশ নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়েতে রূপান্তরের পরিকল্পনা করছে সরকার। রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রামের সাগরিকা মোড় পর্যন্ত প্রায় ২৩৩ কিলোমিটার দীর্ঘ এ এক্সপ্রেসওয়ে নির্মাণের লক্ষ্যে...

বাইকের নম্বরপ্লেট চুরি বা ভেঙে গেলে কী করবেন?

0
মোটরসাইকেলের ডিজিটাল নম্বরপ্লেট হারিয়ে গেলে কিংবা দুর্ঘটনায় ভেঙে বা নষ্ট হয়ে গেলে বিপাকে পড়েন অনেক বাইকার। বিশেষ করে মোটরসাইকেলের পেছনের নম্বরপ্লেট হারিয়ে গেলে কীভাবে...

১০ ডিসেম্বরের পর বাতিল হতে পারে হজ নিবন্ধন, দ্রুত যা করতে হবে

0
২০২৭ সালের হজে যেতে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করেছেন—এমন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের জন্য নির্ধারিত সময় বেঁধে দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের বকেয়া...

BlackBerry Key 3 লঞ্চ নিউজ: 24GB RAM, 200MP ক্যামেরা ও 12000mAh ব্যাটারির লেজেন্ড কামব্যাক

0
একসময় স্মার্টফোন মানেই অনেকের কাছে ছিল BlackBerry। বিশেষ করে ব্যবসায়ী, সাংবাদিক, ব্যাংকার, সরকারি কর্মকর্তা ও করপোরেট পেশাজীবীদের কাছে ফিজিক্যাল কিবোর্ড, ই-মেইল ব্যবস্থাপনা এবং নিরাপত্তার...

ইন্টারনেট বন্ধ থাকলেও কি পুরো মাসের বিল দিতে হবে?

0
বাসা বা অফিসে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ নেওয়ার পর মাসের নির্ধারিত বিল পরিশোধ করতে হয়। কিন্তু কোনো কারণে কয়েক ঘণ্টা, এক দিন কিংবা একাধিক দিন...