23 C
Dhaka
শনিবার, নভেম্বর ২১, ২০২৬

প্যারিস খালের অংশে অবৈধ ভবন ভেঙে দেওয়ার হুঁশিয়ারি মেয়রের

পূর্ব ঘোষণা অনুযায়ী মিরপুর প্যারিস খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র (ডিএনসিসি) আতিকুল ইসলাম। এই কাজে অংশ নিয়ে অবৈধ দখলদারদের হুঁশিয়ারি দিয়ে আতিকুল ইসলাম বলেছেন, চারতলা-পাঁচতলা যাই হোক,  মিরপুর প্যারিস খালের ওপর নির্মাণ করা সব অবৈধ ভবন ভেঙে দেওয়া হবে।

গত মাসের শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর প্যারিস খাল উচ্ছেদ অভিযানের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খালটির পরিচ্ছন্নতা কাজে সহযোগিতা করতে যুক্ত হয়েছেন বিডি ক্লিনের ১২শ স্বেচ্ছাসেবী। এর আগে, বিডি ক্লিনের ১২শ স্বেচ্ছাসেবীকে শপথ বাক্য পাঠ করান মেয়র আতিকুল ইসলাম।

আতিকুল ইসলাম বলেন, এরই মধ্যে খালের জমি মাপা শুরু করেছে গৃহায়ন কর্তৃপক্ষ। যদি খালের জায়গা মধ্যে বিল্ডিং তৈরি করা হয়ে থাকে তা ভেঙে দেওয়া হবে। খালের জায়গার মধ্যে কিছু বস্তির জায়গা পড়েছে। বস্তির নিম্ন আয়ের মানুষদের বলেছি পর্যায়ক্রমে আপনারা এখান থেকে সরে যান।

তিনি বলেন, বস্তিবাসীদের এক মাস সময় দেওয়া হয়েছে সরে যাওয়ার জন্য। একদিকে তারা আমাদের সাথে কথা বলবে, অন্যদিকে খাল খনন ও অন্যান্য কার্যক্রম চলমান থাকবে। চাইলে আজকে বুলডোজার দিয়ে সব ভেঙে ফেলতে পারতাম, কিন্তু না ভেঙে তাদের সময় দিয়েছি।

তিনি আরও বলেন, এখানে কিছু কিছু জায়গায় মাদকের বাণিজ্য চলে। এখানে বড় একটি চক্র ও গ্যাং মাদক কারবারি করছে বলে আমার কাছে তথ্য এসেছে। অভিযান শুরু হয়েছে। এখানে ধাপে ধাপে কাজ করা হবে। প্রথমে আমরা প্যারিস খানের পানির প্রবাহ নিশ্চিত করতে চাই। খালের ৪০ ফুট জায়গা উদ্ধারের পরে যে জায়গা থাকবে, সেই জায়গায় ওয়াক ওয়ে তৈরি করা হবে। পরে দুইপাশে জায়গা পাওয়া গেলে সেখানে একটি নান্দনিক পার্ক তৈরি করব।

ডিএনসিসি মেয়র বলেন, এলাকার উচ্ছেদ অভিযান চালাতে হলে ওয়ার্ড কাউন্সিলর, গৃহায়ন কর্তৃপক্ষ ও এলাকাবাসীকে দায়িত্ব নিতে হবে, শুধু সিটি কর্পোরেশন একা দায়িত্ব নেবে না। আমি আশা করি, এলাকাবাসীসহ সবাইকে সাথে নিয়ে সুন্দর নান্দনিক প্যারিস খালকে পুনরায় ফিরিয়ে আনব।

এর আগে, গত ৩১ জানুয়ারি মিরপুর প্যারিস খাল পরিদর্শন করে আজ থেকে এটার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন ডিএনসিসি মেয়র।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

0
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ নভেম্বর) সকালে...

মোবাইলের ওপরেই দেখুন ইন্টারনেট স্পিড, চালু করবেন যেভাবে

0
মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় সংযোগের গতি কত, তা জানার প্রয়োজন প্রায়ই হয়। কখনো ভিডিও বাফারিং করে, কখনো ফাইল ডাউনলোড হতে বেশি সময় লাগে,...

আজ বিশ্ব টেলিভিশন দিবস, সাদা-কালো থেকে স্মার্ট টিভির যাত্রা

0
একসময় টেলিভিশন ছিল মানুষের বিনোদন ও তথ্য পাওয়ার অন্যতম প্রধান মাধ্যম। সাদা-কালো পর্দায় সীমিত অনুষ্ঠান সম্প্রচার থেকে শুরু করে বর্তমানে ইন্টারনেটনির্ভর স্মার্ট টিভি—দীর্ঘ পথ...

সশস্ত্র বাহিনী দিবসের বাণীতে জিয়াউর রহমানকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী

0
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। এটিও সশস্ত্র বাহিনীর ইতিহাসে অনন্য, গৌরবময় ও ঐতিহাসিক...

ভালোবাসার টানে চীন থেকে লক্ষ্মীপুরে এক যুবক, ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে

0
ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন ফাং ওয়েনজুন নামে এক যুবক। লক্ষ্মীপুরের তরুণী সুমাইয়া আক্তারকে জীবনসঙ্গী করার উদ্দেশ্যে তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম...