23 C
Dhaka
রবিবার, নভেম্বর ২২, ২০২৬

‘প্রতিদিনই ৫০ জনের মধ্যে ৪৮ জনই তদবির নিয়ে আসেন’

প্রতিদিনই ৫০ জনের মধ্যে ৪৮ জনই তদবির নিয়ে আসেন বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা জানান তিনি।

আসিফ লিখেন, ‘দায়িত্ব নেওয়ার পরপরই বলেছিলাম, ব্যক্তিগত তদবির-আবদার নিয়ে কেউ আসবেন না। এখনো প্রতিদিন যদি ৫০ জন দেখা করতে আসেন, তার মধ্যে ৪৮ জনই আসেন নানারকম তদবির নিয়ে। আমাদেরও নতুন বাংলাদেশের উপযুক্ত নাগরিক হিসেবে নিজেদের গড়তে হবে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে গিয়ে দেশের স্বার্থে ত্যাগের মানসিকতা, কাজ করার মানসিকতা তৈরি করতে হবে শহিদদের স্পিরিটকে ধারণ করে।’

পোস্টে তিনি আরও লিখেন, ‘দেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারে আপনার প্রস্তাবনা, কেমন বাংলাদেশ চান, তা জানান। সংস্কারের কমিশনগুলোকে সহযোগিতা করুন। আমরা যে যেই মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, সেখানে কীভাবে ইতিবাচক সংস্কার করা যায়, সে পরামর্শ দিন।’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাতে আসছে বিকল্প রুট, নকশা চূড়ান্ত

0
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর যানবাহনের চাপ কমানো এবং আঞ্চলিক যোগাযোগব্যবস্থা সহজ করতে ঢাকা-কুমিল্লা বিকল্প সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ১৩৮ কিলোমিটার দীর্ঘ এ সড়ক...

আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

0
বার্ষিক সংরক্ষণ ও মেরামত কাজের জন্য চট্টগ্রামের বার আউলিয়া ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের একটি ট্রান্সফর্মার বন্ধ রাখা হচ্ছে। এ কারণে আজ রোববার (২২ নভেম্বর)...

মৃত্যুর পরও যে ৩ আমলের সওয়াব পৌঁছাতে থাকে?

0
মানুষের দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে। মৃত্যুর পর পরিবার, আত্মীয়স্বজন ও পরিচিতজনেরা একসময় নিজ নিজ জীবনে ফিরে যাবেন। কিন্তু একজন মানুষ জীবদ্দশায় এমন...

পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকার

0
বাংলাদেশ পুলিশের জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে নতুন ১৪ হাজার পদ সৃজনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ১০ হাজার কনস্টেবল এবং ৪ হাজার...

দীর্ঘ ১৩ মাস পর দুই লাখের নিচে সোনার দাম, আজ থেকে কার্যকর

0
দেশের বাজারে সোনার দামে টানা পতন অব্যাহত রয়েছে। সর্বশেষ শনিবার (২১ নভেম্বর) ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমিয়েছে বাংলাদেশ...