27 C
Dhaka
সোমবার, অক্টোবর ৫, ২০২৬

ফিচারবহুল ওয়্যারলেস মাউস উন্মোচন হুয়াওয়ের

নিজস্ব প্রতিবেদক : চীনের বাজারে বিভিন্ন ফিচারসহ ওয়্যারলেস প্রযুক্তির দুটি মাউস উন্মোচন করেছে হুয়াওয়ে। সম্প্রতি দ্বিতীয় প্রজন্মের তারবিহীন মাউস ও নিয়ারলিংক সুবিধা সংবলিত স্টারলাইট সংস্করণ এনেছে চীনা প্রযুক্তি কোম্পানিটি। প্রতিষ্ঠানটি বলছে, কার্যক্ষমতা বাড়ার সঙ্গে ব্যবহারে আরামদায়ক অভিজ্ঞতা দেবে মাউস দুটি।

দ্বিতীয় প্রজন্মের ওয়্যারলেস মাউসটিতে পারফরম্যান্সের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। সংযোগের ক্ষেত্রে এতে নিয়ারলিংক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা এক কিলোহার্টজ রিপোর্টিং রেট প্রদান করতে পারে। ফলে প্রতিকূল পরিস্থিতিতেও মাউসটি ধারাবাহিক ও দ্রুততর সংযোগের নিশ্চয়তা দেবে বলে দাবি কোম্পানির।

সর্বোচ্চ ১২ হাজার ডট্স পার ইঞ্চ-ডিপিআই (মাউসের প্রেক্ষিতে কার্সর নড়াচড়ার হার) সংবেদনশীলতার ডিভাইসটি গেমারদের প্রথম পছন্দ হতে যাচ্ছে বলে মনে করছেন প্রযুক্তিপ্রেমীরা। ধুলা প্রতিরোধী হওয়ায় টিকবেও বেশিদিন। নিয়ারলিংক ও ব্লু-টুথ উভয় প্রযুক্তির সাহায্যে অন্তত তিনটি কম্পিউটারে একই সঙ্গে যুক্ত করা যাবে মাউসটি। এছাড়া সুইচ বাটনের সাহায্যে দ্রুততার সঙ্গে এটি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ব্যবহার করা যাবে।

অন্যদিকে সৌন্দর্য ও ব্যবহারকারীর স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দিয়ে স্টারলাইট সংস্করণেও মাউসটি ডিজাইন করা হয়েছে। ইঙ্ক ব্ল্যাক, ক্লিয়ার ব্লু ও ডন পিংকের মতো জমকালো রঙে পাওয়া যাবে এটি। ভেলভেট পদার্থ দিয়ে তৈরি ডিভাইসটি সহজেই হাতের সঙ্গে মানিয়ে নেবে। সৌন্দর্যের পাশাপাশি কার্যক্ষমতার বেলায়ও পিছিয়ে নেই স্টারলাইট সংস্করণ। স্টারলাইট এডিশনে ৮০০ থেকে ৪ হাজার ডিপিআই দেয়া হয়েছে। এ মাউসটিও একই সময়ে একাধিক ডিভাইসে যুক্ত করা যায়।

চীনের বাজারে দ্বিতীয় প্রজন্মের মাউসটি পাওয়া যাবে ১৯৯ ইউয়ান বা ২৮ ডলারে। অন্যদিকে স্টারলিংক সংস্করণটি কিনতে ২২৯ ইউয়ান বা ৩২ ডলার ব্যয় করতে হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...