27 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

ফিলিস্তিনিদের দুর্দশা কমাতে মুসলিম দেশগুলোর ঐক্য প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক :
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মুসলিম দেশগুলো একসঙ্গে কাজ করলে ফিলিস্তিনিদের দুঃখ-কষ্ট লাঘবসহ মুসলিমদের জন্য আরও ভালো অবস্থানে পৌঁছানো সহজ হতো। মুসলিম দেশগুলো একযোগে কাজ করতে পারলে আমরা আরও অগ্রগামী হতে পারতাম।’

বুধবার (৮ মে) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন আশকোনা হজক্যাম্পে ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ‘হজ কার্যক্রম ২০২৪’-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

মুসলিম দেশগুলোর সংগঠন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মধ্যে তিনি নিজেকে একমাত্র বোন (সরকারপ্রধান) হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমার এখানে একটাই কথা- সবাই এক হন এবং এ ধরনের অন্যায় অবিচার যেন আমাদের ওপর না হয়, সেজন্য সবাইবে লক্ষ্য রাখবেন।’

আন্তর্জাতিক যে ফোরামে কথা বলেছেন সেখানেই ফিলিস্তিনিদের জন্য তার কণ্ঠ সোচ্চার ছিল উল্লেখ করে মাননীয় প্রধানমন্ত্রী  বলেন, আমি প্রতিটি জায়গায় এর প্রতিবাদ করে যাচ্ছি। কারণ ফিলিস্তিনিরা আরব ভূ-খণ্ডে তাদের জায়গা পাবে, এটা তাদের অধিকার। এ অধিকার কেউ কেড়ে নিতে পারে না। কাজেই সেই অধিকার তাদের দিতে হবে।

তিনি হজযাত্রীদের কাছে দেশ ও জাতির জন্য দোয়া চেয়ে বলেন, তার সরকার হাজিদের জন্য যে সুযোগ-সুবিধা রেখে হজ ব্যবস্থাপনা করতে পেরেছে, সেটা যেন আরও উন্নত করতে পারে। সে জন্য দোয়া আপনারা করবেন, দেশের মানুষের জন্যও দোয়া করবেন।

ধর্মমন্ত্রী  মোঃ ফরিদুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ হুছামুদ্দিন চৌধুরী ও বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান বক্তব্য দেন।

হজ এজেন্সি অ্যাসোসিয়েশন বাংলাদেশ (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম ও ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু আ হামিদ জমাদ্দারও বক্তব্য দেন।দু’জন হজযাত্রী অনুষ্ঠানে নিজস্ব অভিব্যক্তিও ব্যক্ত করেন।

এ বছর মোট ৮৫ হাজার ২৫৭ বাংলাদেশি হজ পালন করতে পারবেন। তাদের মধ্যে ৪ হাজার ৫৬২ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৮০ হাজার ৬৯৫ জন ব্যক্তিগত ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

এনআইডি নিয়ে দালালের কাছে নয়, সরাসরি যোগাযোগ করুন এই সরকারি নম্বরে

0
জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডে নামের ভুল, জন্মতারিখ সংশোধন, ঠিকানা পরিবর্তন, হারানো কার্ড পুনরায় সংগ্রহ কিংবা নতুন ভোটার নিবন্ধন—বিভিন্ন প্রয়োজনে নির্বাচন কমিশনের সহায়তা নিতে...

সৌদি আরবের রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ

0
সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলা এবং নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট চলাচল আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার (২৪...

অনুমতি ছাড়া নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না সরকারি গাড়ি

0
জেলা পর্যায়ের বিচারকদের অনুকূলে বরাদ্দ করা সরকারি গাড়ি ব্যবহারে নতুন নির্দেশনা দিয়েছে আইন ও বিচার বিভাগ। এখন থেকে মন্ত্রণালয়ের পূর্বানুমতি ছাড়া এসব গাড়ি নিজ...

ঘরে বসেই এনআইডি কার্ড ডাউনলোড করুন, নতুন ভোটারদের জন্য

0
নতুন ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন, কিন্তু এখনো জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড হাতে পাননি? স্মার্ট কার্ডের অপেক্ষায় থেকে জরুরি কাজে পরিচয়পত্র ব্যবহার করতে...

প্রিপেইড মিটারের সব কোড একসঙ্গে, কোন কোডে কী তথ্য পাবেন?

0
বাংলাদেশে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে প্রিপেইড মিটারের ব্যবহার দিন দিন বাড়ছে। আগে মাস শেষে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হলেও এখন অনেক গ্রাহককে আগে টাকা রিচার্জ...